By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

Last updated: 2024/07/18 at 3:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তথ্যবিবরণী : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৪ পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্ট সকাল আটটায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের আলোচনা সভা ও দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা যথানিয়মে অর্ধনমিত রাখা হবে। বাদযোহর সকল মসজিদে দোয়া এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে। জেলা তথ্য অফিস নগরীর শহিদ হাদিস পার্কে দিবসটি উপলক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে। বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র আগস্ট মাসব্যাপী বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে ১৫ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এস এম আল-বেরুনী, কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার গোপীনাথ কানজিলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে একইস্থানে আগামী ৫ আগস্ট বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত ৪
Next Article আলোচনায় বসতে রাজি সরকার: আইনমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 5 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনা

বটিয়াঘাটায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?