
জন্মভূমি রিপোর্ট : খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবুরুন্নেসা (৬৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সবুরুন্নেছা গত ১৬ জুলাই মোংলা থেকে এসে হাসপাতালে ভর্তি হন। গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাক্তার সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৬ জন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। এরমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৪০ জন ভর্তি রয়েছে। এর মধ্যে একদিনে ১৮জন রোগী ভর্তি হন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বমোট ১৫৭ জন রোগী ভর্তি হয়েছেন।