By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় তরুণদের নিয়ে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় তরুণদের নিয়ে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তরুণদের নিয়ে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন

Last updated: 2024/11/11 at 12:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

খুবি প্রতিনিধি : দেশের সব নাগরিকের সম অধিকার নিশ্চিত করতে হলে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই এবং তরুণরাই পূরণ করবে জাতির প্রত্যাশা বলে মত দিয়েছেন খুলনার এক আলোচনা সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। এছাড়া দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে নিজ অবস্থান থেকে কথা বলার আহ্বান জানিয়েছেন তারা।

রোববার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত ‘নাগরিক সেবার মান উন্নয়নে তারুণ্যের প্রত্যাশা ও সুপারিশ’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ইউএসএআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, তরুণদের নেতৃত্বে বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা হয়েছে। এই পরিবর্তনকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশর প্রত্যেক নাগরিকের যেন সমান অধিকার নিশ্চিত হয়, সেজন্য তরুণদের কাজ করতে হবে।

‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মূল পর্ব এং প্যানেল আলোচনা সঞ্চালনা করেন দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল রাইজিংবিডি খুলনার নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ নূরুজ্জামান।

প্যানেল আলোচনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মোনামি হোসেন বলেন, ‘তরুণরাই পারে দেশের পরিবর্তন আনতে, তরুণদের প্রত্যাশা পূরণ করতে সমাজের সবাইকে কাজ করতে হবে। সেই সঙ্গে, তরুণদেরও ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে সৎ এবং মানবিক গুণ সম্পন্ন হতে হবে।’ একটি সমৃদ্ধ দেশ গড়তে সরকারি ও বেসরকারি খাতসহ ব্যক্তিগত ভাবে সবার অংশগ্রহণ জরুরি বলে তিনি মন্তব্য করেন।

নাগরিক সমস্যা সমাধান ও অধিকার আদায়ে সবাইকে কথা বলার আহ্বান জানিয়ে খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইফ নেওয়াজ বলেন, সামাজিক কিংবা নাগরিক অধিকার আদায়ে সকলকে সম্মিলিত স্বরে আওয়াজ তুলতে হবে। দুর্নীতি-অনিয়ম যদি কোনোভাবে নাগরিক জীবন-যাপনে বাধা তৈরি করে তা রুখে দিতে সকলের এক হওয়া ছাড়া কোন উপায় নেই।

সমাজ পরিবর্তনে তরুণদের প্রাণশক্তিকে কাজে লাগানোর মাধ্যমেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে সভায় মন্তব্য করেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি খুলনার প্রভাষক মো. মতিউর রহমান।

ইউএসএইড‘র স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে। ক্যাম্পেইনটির আওতায় ওয়েব সাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।

অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও ইন্টারেক্টিভ থিয়েটার, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা সমকালীন বিভিন্ন ইস্যুর সমাধান নিয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম খুলনার সাধারণ সম্পাদক সৈয়দা রেহেনা ঈসা ও সদস্য অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা রিজিওনের সিনিয়র ম্যানেজার রুবায়েত হাসান, প্রতিষ্ঠানিটির সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা হক চৌধুরী ও কমিউনিকেশন অফিসার সোহরাব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবিসি নিউজ’র বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ জায়েদ, আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রুবায়েত হোসেন রুবেল, কালবেলা পত্রিকার খুবি প্রতিনিধি আলকামা রমিনসহ প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ১
Next Article পাইকগাছায় হিন্দুদের ঘের লুটপাট ও দখলের অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?