By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Last updated: 2023/06/27 at 1:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে খুলনা নগরীর জাহান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতায় নবনির্বাচিত মেয়র বলেন, করোনাকালীন সময় থেকে শেখ সোহেল অক্সিজেন ব্যাংক অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রত্যেক ঈদে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে। করোনাকালীন দেশের ক্রান্তিলগ্নে কোন মানুষ না খেয়ে মারা যায়নি। এই সরকারের আমলেই বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা প্রচলন করা হয়। দেশের দারিদ্রতার হার ৪০ শতাংশ থেকে কমে ২০ শতাংশে নেমে এসেছে। এতে করে দেশের জনগণের জীবনমান উন্নত হয়েছে। সরকারের বিভিন্ন প্রণোদনা অসহায় ও গরীব মানুষেরা যাতে পায় সেদিকে নজর দিতে তিনি সংশ্লিষ্টদের নিদের্শনা দেন।

বক্তৃতা করেন শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের প্রধান সমন্বয়কারী চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসএম মোজাফফর রশিদী রেজা, জেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা ও ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ ফারুক হোসেন । মেয়র দুস্থ ও অসহায় দুইশতজনকে চাল, ডাল, চিনি ও সেমাই বিতরণ করেন।

তিনি সকালে সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান,   ওয়ার্ডের কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় মায়ের ডাকের মানববন্ধন
Next Article রাবি অধ্যাপক তাহের হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি প্রাণভিক্ষার আবেদন নাকচ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

By Correspondent 44 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?