By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় নাগরিক সমাজের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় নাগরিক সমাজের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময়
জাতীয়মহানগর

খুলনায় নাগরিক সমাজের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময়

Last updated: 2024/11/17 at 5:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তথ্যবিবরণী : নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের মতবিনিময় সভা আজ রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এসময় কমিশনের সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, মো: হাফিজুর রহমান, ফিরোজ আহমেদ ও খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান জনপ্রশাসন সংস্কারের করণীয় বিষয়ে উপস্থিত ব্যক্তিবর্গের মতামত মনোযোগ সহকারে শোনেন। মতবিনিময়কালে কমিশনের সদস্যরা বলেন, জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়তে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা এখন জাতীয় জীবনে যুগান্তকারী সময় পার করছি। সবার সঠিক সিদ্ধান্ত জাতিকে এগিয়ে নিতে সহায়তা করবে। প্রশাসনকে কিভাবে রাজনীতির নেতিবাচক প্রভাব ও দুর্নীতি থেকে দূরে রাখা যায়, সে পথ আমাদেরকেই খুঁজে বের করতে হবে। এর আগেও অনেকবার জনপ্রশাসন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এবারের প্রেক্ষাপট আগের সময়ের চেয়ে ভিন্ন। সবার সাথে আলোচনার মাধ্যমে জনপ্রশাসন সংস্কারের দীর্ঘ-মধ্য-স্বল্প মেয়াদে সম্ভাব্য করণীয় নিয়ে প্রতিবেদন প্রস্তুত করে সরকারের হাতে তুলে দেয়া হবে। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বলেন, নাগরিকদের ক্ষমতায়ন হলে জনবান্ধব প্রশাসন গড়ে তোলা সহজ হবে। সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনা এবং নিয়োগের পরে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। সরকারি দপ্তরের কর্মীদের সেবাপ্রত্যাশীদের প্রতি সহমর্মী, জনবান্ধব বা জনগণের বন্ধু হতে হবে। জনপ্রশাসনে দুর্নীতিকে কোনভাবে প্রশ্রয় দেয়া যাবে না এবং নাগরিকের পক্ষ থেকে অভিযোগ জানানো ও এর প্রতিকারের সুযোগ থাকতে হবে। নাগরিকসেবার সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো প্রত্যক্ষভাবে জড়িত। তাই জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলোর কাজের পরিসর ও সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। বর্তমান ব্যবস্থায় দেশের সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু রাজধানী শহর ঢাকা। সেবাপ্রাপ্তি সহজ করতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। একইসাথে প্রশাসনকে যে কোন মূল্যে রাজনীতির প্রভাব থেকে দূরে রাখতে হবে। আবার রাজনৈতিক সরকারও যেন প্রশাসন দ্বারা চালিত না হয় সেটিও নিশ্চিত করা আবশ্যক। সভায় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, বীরমুক্তিযোদ্ধা, আইনজীবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নারী উদ্যোক্তা, প্রান্তিক ও ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য, ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের সদস্য, সংস্কৃতিকর্মী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। বিকেলে একই স্থানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা মতবিনিময় করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তেরখাদার চিত্রা মহিলা ডিগ্রী কলেজে মতবিনিময় সভা
Next Article মাদারীপুরে অগ্নিকান্ডে ১২ দোকান ভষ্মিভূত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
সাতক্ষীরা

আজ ‌আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

By Correspondent 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়

ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লারের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?