By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় প্রকপ কম ডেঙ্গুর, তারপরও তৎপর কেসিসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনায় প্রকপ কম ডেঙ্গুর, তারপরও তৎপর কেসিসি
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় প্রকপ কম ডেঙ্গুর, তারপরও তৎপর কেসিসি

Last updated: 2021/09/08 at 8:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

মেডিকেলে চিকিৎসাধীন রোগীর ০৪জন কেসিসি এলাকার

অভিজিৎ পাল

খুলনায় ডেঙ্গুর প্রকপ কম, তারপরও তৎপর রয়েছে খুলনা সিটি কর্পোরেশন। মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গত ২৫ দিনে চিকিৎসা নেওয়া রোগীর ৭০ভাগই খুলনার বাইরের বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ১৪ আগষ্ট চালুর পর এক মাসেরও কম সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে ৩০ জন রোড়ী। বর্তমানে চিকিৎসাধীন আছেন ০৫ জন। এর মধ্যে ১৩ জন খুলনা জেলার বাসিন্দা। যার মধ্যে ,মাত্র ০৪ জনের বাড়ি খুলনা সিটি কর্পোরেশন এলাকায়। এ পর্যন্ত মারা গেছেন ০১ জন। চিকিৎসকরা বলছেন, ভর্তি রোগীর ৭০ শতাংশই বাইরে থেকে আক্রান্ত হয়ে এসে অসুস্থ্য হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের মুখপাত্র ডাঃ উৎপল কুমার চন্দ বলেন, ভর্তি রোগীর ৭০ শতাংশই ঢাকা থেকে এসে তারপর অসুস্থ্য হয়েছেন। আর যারা নিজ এলাকায় থেকে অসুস্থ্য হয়েছেন তারা খুলনা জেলা বা সিটি কর্পোরেশন এলাকার নয়। তারপরও বর্ষা মৌসুমে বাড়ী ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে সকলকে সচেতন থাকতে বলছেন তিনি। পাশাপাশি সন্ধ্যা ও ভোর বেলায় এডিশ মশার প্রকোপ বাড়ে এই সময়েও সকলকে মশা থেকে সাবধান থাকতে বলছেন তিনি। রোগীর সংখ্যা কম বলে থেমে নেই খুলনা সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম। সকালে নগরীর ড্রেন গুলোতে ছিটানো হচ্ছে লার্ভি সাইড বা কালো তেল। বিকালে ফগার মেশিনদিয়ে করা হয় এক্সপ্রে। পাশাপাশি সনাক্তরোগীর বাড়ী ও তার আশপাশের এলাকায় চালানো হয় মশক নিধন অভিযান। কার্যক্রমকে গতিশীল করতে নতুন করে যোগ করা হয়েছে ২০টি ফগার মেশিন, টেন্ডার দেওয়া হয়েছে ২০০০ লিটার লার্ভি সাইড। খুলনা সিটি কর্পোরেশন এর প্রধান কঞ্চারভেন্সি অফিসার মোঃ আব্দুল আজিজ জানান, আমাদের বহরে জার্মানি থেকে আনা আরো ২০টি ফগার মেশিন যোগ হয়েছে। বর্তমানে আমাদের ফগার মেশিনের সংখ্যা ৬৮টি। গত অর্থ বছরে যেখানে আমরা ১হাজার থেকে ১৫শত লিটকার লার্ভি সাইড ব্যবহার করতাম সেখানে আগামী অর্থ বছরে ২হাজার লিটার লার্ভি সাইড অর্ডার করেছি টেন্ডারের মাধ্যমে। প্রতি বছর গড়ে ৩হাজার লিটার কালো তেল ব্যবহার করা হয় মশক নিধনে। তারপরও তিনি বলছেন, আমরা বর্ষা মৌসুমে বিশেষ করে ডেঙ্গুর এই সময়ে আমাদের মশক নিধন কার্যক্রম আরো বাড়িয়ে দিই। যেখানে দিনে দুই বার লার্ভি সাইড বা কালোতেল ছিটানো ও ফগার মেশিন এক্সপ্রে করা হতো সেখানে চার বার করা হয়। আর আক্রান্ত ব্যাক্তির বাড়ি ও তার আশাপাশেও চালানো হয় মশক নিধন অভিযান। এমনকি বাড়ির ভিতরের ড্রেনেও আমরা বর্ষা মৌসুমে লার্ভি সাইড বা কালো তেল ছিটায়ে দিচ্ছি। এতোকিছুর পরও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার তাগিদ চিকিৎসকদের।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 8, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মহামারীকালেও দেশের অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত রয়েছে: প্রধানমন্ত্রী
Next Article চালনার সাবেক মেয়রের বিরুদ্ধে ৮ লাখ টাকা দুর্নীতির অভিযোগে দুদক মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?