By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলায় দু’ জনের মৃত্যুদণ্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > খুলনায় প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলায় দু’ জনের মৃত্যুদণ্ড
শীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলায় দু’ জনের মৃত্যুদণ্ড

Last updated: 2021/03/12 at 12:03 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

খুলনার শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন বাইনের বাসায় ডাকাতি ও তাকে খুনের মামলার দু’ আসামিকে আদালতে মৃত্যুদÐে দÐিত করেছেন। জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রইব্যুনাল, খুলনার বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ রায় ঘোষনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, নগরীর খুলনা সদর থানাধীন শের এ বাংলা রোডস্থ রায়পাড়া এলাকার ইকরাম গাজীর ছেলে মোঃ তুহিন গাজী এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের ইকরাম মুন্সির ছেলে রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু। রায় ঘোষনার সময় তুহিন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাজু পলাতক রয়েছে। ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে সাজা উল্লেখ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অপর আট আসামি মো: আজিজুল ইসলাম, মো: মাহফুজ হাওলাদার, রাসেল, শফিকুল ইসলাম সেন্টু, মো: শাওন শেখ, বাবু শেখ, আব্দুল্লাহ এবং মো: সুলতানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণে সমর্থ না হওয়ায় তারা খালাশ পেয়েছেন। ট্রাইবুনাল-এর দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য জানান।

মামলার নথি থেকে জানা গেছে, প্রভাষক চিত্তরঞ্জন (৪৫) নগরীর শেরেবাংলা রোডস্থ আমতলা মোড় এলাকায় স্বপরিবারে বসবাস করতেন। ২০১৭ সালের ৬ জানুয়ারী সকাল ১১টায় চিত্তরঞ্জনের স্ত্রী লাকী গোলদার দু’ মেয়েকে সাথে নিয়ে বটিয়াঘাটায় বেড়াতে যান। ওই শিক্ষক কয়েকদিন ধরে বাসায় একা ছিলেন। ১৪ জানুয়ারী রাত সাড়ে ১০টা থেকে পরদিন সকাল ১১ টার মধ্যে মধ্যে যেকোন সময়ে একদল ডাকাত জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে। এরপর তারা চিত্তরঞ্জনকে হাত-পা-মুখ বেঁধে খুন করে লাশ খাটের উপর ফেলে রেখে যায়। দুবৃত্বরা তখন নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ আনুমানিক দু’ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই সুবোল বাইন খুলনা সদর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এস আই কামাল উদ্দিন ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনা বিস্ময়কর রাষ্ট্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় আমরা ভালো আছি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
Next Article বাগেরহাটে অস্ত্রসহ ১১ মামলার আসামী আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 1 hour ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 2 hours ago
সাতক্ষীরা

সুন্দরবন উপকূলে রেনুপনা আহরণ, বিনষ্ট হচ্ছে অন্য প্রজাতির কোটি পোনা

By Correspondent 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 10 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?