
জন্মভূমি রিপোর্ট
খুলনার নিউমার্কেটের পাশর্^বর্তী বায়তুন নূর শপিং সেন্টারের নিচতলায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ১১ টায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
আগুনে মোবাইলের দোকানসহ ১০ থেকে ১৫টি দোকানের মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। এছাড়া মার্কেটের বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার এবং অনেক দোকানের ডেকোরেশনের ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস অগ্নিকান্ডে ঘটনায় ৮০ লাখ টাকার ক্ষতি নিরুপণ করেছে। তবে ব্যবসায়ীদের দাবি ৩ থেকে ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ১১ টার দিকে বায়তুন নূর শপিং সেন্টারের নিচতলায় অগ্নিকা-ের সূত্রপাত হয়। তাৎক্ষনিক ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুন নিভানোর কাজে ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি পুলিশ, সেনা ও নৌবাহিনীর সদস্যসহ স্থানীয়রাও অংশ নেয়।
খুলনা মহানগর মোবাইল ফোন ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পল্টু বলেন, বায়তুন নূর শপিং সেন্টার হচ্ছে, খুলনায় মোবাইল ফোনের সব চেয়ে বড় মার্কেট। আগুনে ১০ থেকে ১৫টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এতে ৩ থেকে ৪ কোটি টাকার মোবাইল ফোনসহ মোবাইল ফোনের যন্ত্রাংশ ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে এই মার্কেটের মোবাইল ফোনের ব্যবসায়ীরা পথে বসে গেছে।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এমডি আব্দুল মালেক বলেন, সোমবার রাত সোয়া ১১টার দিকে খবর পেয়ে নগরীর বয়রা ও টুটপাড়া থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ৩৮ মিনিট সময় লাগে। আগুনে দুটি দোকানের মালামাল পুড়ে গেছে। এছাড়া মার্কেটের বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার এবং অনেক দোকানের ডেকোরেশনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত