By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় বিএনপি-জামায়াত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় বিএনপি-জামায়াত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় বিএনপি-জামায়াত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

Last updated: 2026/02/11 at 12:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
Share
SHARE

খুলনার ৬টি সংসদীয় আসনে এবার বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দিতাপূর্ণ লড়াইয়ের আভাস পাওয়া গেছ্।দুই প্রতিদ্বন্দি প্রার্থীরা তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট দেবেন। আবার কেউ কেউ অন্য আসনের ভোটার হওয়ায় সেখানে ভোট দিয়ে নির্বাচনী এলাকায় পর্যবেক্ষণে যাবেন।

আজ বুধবার সকালে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের সাথে কথা বলে এ তথ্য জানাগেছে।

খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) বিএনপি প্রার্থী আমীর এজাজ খান সকাল সাড়ে ৭টায় বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী এ আসনের ভোটার নন। তিনি ভোট দেবেন খুলনা-৫ আসনের চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায়।

খুলনা-২ আসনের (সদর-সোনাডাঙ্গা) ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে টুটপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। প্রতিদ্বন্দি অপর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল সকাল সাড়ে ৭ টায় মতিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করবেন।

খুলনা-৩ আসনের (খালিশপুর-দৌলতপুর-আড়ংঘাটা) বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল খালিপুর ন্যাশনাল স্কুলে ভোট দেবেন। এ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান সকাল ৮ টায় দৌলতপুর থানাধীন কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস কেন্দ্রে তার ভোট প্রদান করবেন।

খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) বিএনপির প্রার্থী এস কে আজিজুল বারী হেলাল রূপসা উপজেলার আইচগাতীর সবুরুনন্নেছা মহিলা কলেজে সকাল সাড়ে ৭টায় ভোট দেবেন। প্রতিদ্বন্দি প্রার্থী খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসাইন সকাল ৮ টায় রূপসার কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করবেন।
খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার সকাল সাড়ে ৭ টায় খানজাহান আলীর শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করবেন। এ আসনের আরেক হেভিওয়েট প্রার্থী বিএনপির আলী আসগার লবি খুলনা-২ আসনের ভোটার। তিনি ভোট দিয়ে তারপর ৫ আসনে যাবেন বলে জানিয়েছেন।

খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মো. আবুল কালাম আজাদ সকাল সাড়ে ৭ টায় কয়রা উপজেলার গড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করবেন। প্রতিদ্বন্দি প্রার্থী বিএনপির মনিরুল হাসান বাপ্পী খুলনা-৪ আসনের ভোটার। তার নির্বাচনী এলাকার দুরত্ব থাকায় তিনি এবার ভোট দিতে পারবেন বলে জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 11, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপি’র বড় চিন্তা বিদ্রোহী ‌ স্বস্তিতে জামায়াত
Next Article ভোটাধিকার রক্ষায় তাহাজ্জুদ-ফজরের পর কেন্দ্র পাহারার আহ্বান খুলনা মহানগর বিএনপির
আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 6 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 6 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?