জন্মভূমি রিপোর্ট : খুলনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে পুলিশের কাজে বাধা, হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। ১৪ জনরে নাম উল্লেখসহ ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। খুলনা সদর থানার উপ-পরর্দিশক (এসআই) মো. শরকিুল ইসলাম বাদী হয়ে এ সোমবার রাতে এ মামলাটি দায়ের করন।
১৭জুন সোমবার বিকেলে নগরীর ডাকবাংলো মোড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তারুণ্যের বিভাগীয় সমাবেশের আয়োজন করে। সভামঞ্চে সংগীতানুষ্ঠান চলাকালে ডাকবাংলো মোড় থেকে পুলিশের একটি গাড়ি ফেরীঘাট যাবার সময় সমাবেশে আগত কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ করে পানির বোতল নিক্ষেপ করে। এই ঘটনায় মামলা করা হয়।
মামলার আসামীরা হলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমদে ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, বিএনপি নিতা মাসুদ পারভজে বাবু, মাহবুব হাসান পিয়ারু, ইবাদুল হক রুবায়েত, মো. হেলাল আহমেদ সুমন, মো. রবি, আসাদুজ্জামান মিঠু, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী, মো. নাছিম, শেখ নাদিমুজ্জামান জনি ও খায়রুজ্জামান সজিব।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তিনি বলেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে আসামীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্যরা মারা যেতে পারতেন। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট ও পুলিশের কাজে বাধার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত