By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
খুলনা

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

Last updated: 2025/06/25 at 1:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 8 months ago
Share
SHARE

তথ্য বিবরণী : সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বুধবার (২৫ জুন) খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবেশকে সুন্দর রাখতে প্লাস্টিক পণ্যের ব্যবহার বর্জন করতে হবে। প্লাস্টিকের পরির্বতে পাটজাত পণ্যের প্রতি সবাইকে আগ্রহ বাড়াতে হবে। পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে সুন্দর আবাসস্থল উপহার দিতে হলে পরিবেশ রক্ষার বিকল্প নেই। প্লাস্টিক পণ্য যত্রতত্র না ফেলে এগুলো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তিনি বলেন, মাইক্রোপ্লাস্টিক ও অন্যান্য কেমিক্যাল মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সারসহ বিভিন্ন জটিল মরণব্যাধিতে অক্রান্ত হচ্ছে। এর ক্ষতিকর দিকগুলো প্রচার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নিদের্শনা দেন বিভাগীয় কমিশনার।
অনুষ্ঠানে জানানো হয়, সুপার শপগুলোতে এবং কাঁচা বাজারসহ সারাদেশে পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়সহ জেলার আওতাধীন ৮৫টি মোবাইলকোর্ট পরিচালনা করে মোট ৬ লাখ ৩৫ হাজার আটশত ৫০টাকা জরিমানা আদায় এবং ১২ হাজার একশত কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম ও পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার কাজী মইনউদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. সালমা বেগম। স্বাগত বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ সাদিকুল ইসলাম। খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরে পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজায় সাঁজোয়া যান বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত: আইডিএফ
Next Article ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে তিনজনের ফাঁসি
আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান) নির্বাচিত, এনসিপি খুলনার শুভেচ্ছা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

এসএসসিতে খুলনা নগরীর ১০ সাব সেন্টার বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগর

বাজার জমেনি, ২৯ রমজান পর্যন্ত অর্ডার নেবেন খুলনার টেইলার্স ব্যবসায়িরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?