By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

Last updated: 2026/02/19 at 10:54 PM
Staff Reporter 1 hour ago
Share
SHARE
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১,৯ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ১১ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার পুরাতন যশোর রোড বাজার এলাকায় অভিযান চালিয়ে আর আর এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১ টি প্রতিষ্ঠান-কে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার কাস্টমস মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে চিশতিয়া ঘর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা এবং জনতা ফার্মেসি কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ২ টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অবৈধ পণ্য বিক্রয় করার অপরাধে মেসার্স হানিফ স্টোরকে ৫ হাজার টাকা এবং এনামুল স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান কে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর থানার দৌলতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার ৭ হাজার টাকা এবং মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে অস্থায়ী ফল ঘর কে ২ হাজার টাকা, হাছান ফল ঘরকে ২ হাজার টাকা এবং কালাম ফল ঘর কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৪ টি প্রতিষ্ঠান-কে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার হাট চাদনী ও কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে বিজয় ট্রেডার্স কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বাপ্পি ব্রয়লার কে ৩ হাজার টাকা এবং যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে আনোয়ার স্টোরকে ২ হাজার টাকা ও বিরেন ট্রেডার্স কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ১৫~ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার সুলতান পুর বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স খানপুর স্টোরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা এবং মেসার্স জিসান ট্রেডার্স কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। । কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার মজমপুর গেট বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আকাশ ফল ভান্ডার-কে মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা এবং মজমপুর ফল ভান্ডার কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার রূপগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আলম ফল ভান্ডার-কে ১ হাজার টাকা, ফিরোজ ফল ভান্ডার-কে ৫ হাজার টাকা, আমির হামজা সবজি ভান্ডার কে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে ফকিরহাট উপজেলার ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩ টি প্রতিষ্ঠান কে ৬ হাজার ৫ শতটাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার রূপদিয়া এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে নওরিন মুসলিম স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা এবং মুসলিম সুইটস-কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ২ জরিমানা আরোপ করা হয়। এসময় ০২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়। মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে শিল্পি ডাল মিল কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে ২৫ টি প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
Staff Reporter February 19, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্বাগত মাহে রমজান
আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 1 hour ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 4 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 4 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?