নিজস্ব প্রতিরোধ :
খুলনায় নতুন ও আধুনিক খাবারের অন্যতম প্রতিষ্ঠান “মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল ২০২৬) নর্দান ইউনিভার্সিটির সামনে, নতুন জেলখানা সংলগ্ন খুলনা সিটি বাইপাস এলাকায় এ রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে:কর্নেল ইমাম আহসান (অব:), ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম খান, প্রজেক্ট ডিরেক্টর মো. সেলিম চৌধুরী, সোনাডাঙ্গা কাচাবাজার মালিক সমিতির সভাপতি মো. নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণ্যমান্য অতিথি ও স্থানীয় বাসিন্দারা। অতিথিরা ফিতা কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথিরা রেস্টুরেন্টটির আধুনিক সাজসজ্জা, মনোরম পরিবেশ ও খাবারের মানের প্রশংসা করেন।
রেস্টুরেন্টটির বিশিষ্ট ব্যবসায়ী আহাদ বিশ্বাস বলেন, “আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের সর্বোচ্চ মানের খাবার ও সেরা সেবা প্রদান করা। আমরা চাই ‘মীম রেস্টুরেন্ট’ সবার প্রিয় একটি জায়গা হয়ে উঠুক।”
“মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ”-এ বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, কফি, মিল্কশেক, আইসক্রিম, ডেজার্টসহ সকাল, দুপুর ও রাতের ঐতিহ্যবাহী দেশীয় খাবারের ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন মদিনা নগর মসজিদের খতিব মুফতি আরিফ বিল্লা।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সকলকে “মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ”-এ এসে ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত