জন্মভূমি ডেস্ক : খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সাথে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনাটি ঘটে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া খুলনা গেজেটকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নতুন রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিসের সামনে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় উভয় পরিবহনের অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হন। ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জরুরি ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি হওয়ার পর স্থানীয় মানুষের সাথে ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার কাজ অংশ নিয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কারও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি বলে তিনি এ প্রতিবেদককে আরও জানিয়েছেন। খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সাথে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনাটি ঘটে। তবে এ পর্যন্ত এ ঘটনায় কারও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত