
জন্মভূমি ডেস্ক : যুবলীগের খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সমাবেশে বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।
সভাপতিত্ব করছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। সঞ্চালনা করছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।