
আমরা চেষ্টা করছি যেন কোনো সিন্ডিকেট কাজ না করে
জন্মভূমি রিপোর্ট : দেশে অনেক বছরের সিন্ডিকেট রয়েছে। আমরা চেষ্টা করছি যাতে সিন্ডিকেট কাজ না করে। এটি অনেক বছরের স্টাবলিশডি একটি বিষয়, যার ফলে সময় লাগছে। কিন্তু আমরা চেষ্টা করছি সরকারিভাবে। শনিবার সকালে খুলনায় রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮১ এর নতুন রোটা বর্ষের (২০২৩-২৪) ইয়ার লাউঞ্জিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
মন্ত্রী আরও বলেন, এক কোটি পরিবারকে আমরা সাশ্রয়ী দামে খাবার দিচ্ছি। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে মানুষকে সাহায্য করার জন্য। প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় বাংলাদেশ আজ বিশ^ দরবারে মাথাউঁচু করে দাড়িয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টায় খুলনা শহিদ শেখ আবু নাসের বিষেশায়িত হাসপাতালের কনফারেন্স রুমে এ উপলক্ষে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি। ইভেন্ট চেয়ার এডিশনাল গভর্নর এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রোটারী জেলা ৩২৮১ এর জেলা গভর্ণর রোটারিয়ান আশরাফুজ্জামান নান্নু।
“ঈজঊঅঞঊ ঐঙচঊ ওহ ঃযব ড়িৎষফ” প্রতিপাদ্য নিয়ে খুলনায় রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮১ এর নতুন বর্ষ (২০২৩-২৪) যাত্রা শুরু করে। এ উপলক্ষে র্যালী, আলোচনাসভা ও বৃক্ষ রোপনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রোটারী কলার এক্সচেঞ্জের মাধ্যমে নতুন রোটাবর্ষের সভাপতিদেরকে বরণ করে নেয়া হয়। পরে চলাচলে অক্ষম অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপন করা হয়। আলোচনা শেষে একটি বর্নাঢ্য র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে খুলনা অঞ্চলের রোটারিয়ান, রোটার্যাক্টর ও ইন্টারেক্টররা উপস্থিত ছিলেন।