খুলনায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকালীন খুলনার কোথাও কোন অপীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় খুলনা- ৩ আসনের রায়েরমহল তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে মহিলাদের দীর্ঘ লাইন।
ভোটারভোটার লায়লা খাতুন বলেন, এই প্রথম ভোট দিচ্ছি।। খুবই ভালো লাগছে।
গৃহবধূ সালমা বেগম বলেন, অনেক দিন পর ভোট দিচ্ছি। ভালোই লাগছে ভাই।
খালিশপুর মাওলানা ভাসানী বিদ্যপীঠ গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখাগেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
খুলনা- আসনে লায়ন্স স্কুল কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি।
খুলন জেলা রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামসেদ খোন্দকার জানান, খুলনায় ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৭৮ হাজার ২৫৩ জন। এরমধ্যে পূরুষ ১০ লাখ ৩৩ হাজার ৮৫১ এবং মহিলা ১০ লাখ ৪৪ হাজার ৩৭৫ ও তৃতীয় লিঙ্গের ২৭ জন ভোটার রয়েছেন। ৬টি আসনে এবার ৩৮ জন প্রতিদ্বন্দিতা করছেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত