By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের ৮ দফা দাবীতে বিক্ষোভ ও সমাবেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের ৮ দফা দাবীতে বিক্ষোভ ও সমাবেশ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের ৮ দফা দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

Last updated: 2024/08/12 at 8:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনার শিববাড়ী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, নির্যাতনের প্রতিবাদ ও ৮ দফা দাবী আদায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনাতন শিক্ষার্থীদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
রোববার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থীরা মিছিল সহকারে শিববাড়ী মোড়ে জড়ো হতে থাকে। একপর্যায়ে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সের নারী পুরুষ একে একে মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হন। এসময় পুরো শিববাড়ী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ‘তুমি কে আমি কে, বাঙ্গালী বাঙ্গালী’, ‘হিন্দুদের ওপর হামলা কেন, জবাব চাই, জবাব চাই’, ‘আমার মাটি আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’সহ নানা শ্লোগানে প্রকম্বিত হয় সমাবেশ স্থল। বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, মন্দিরের জায়গা দখল এবং অগ্নিসংযোগ, লুটপাট ও সনাতনী মা-বোন, ভাইদের নির্যাতন, হত্যা ও দেশ ত্যাগের হুমকিসহ নানাবিধ নির্যাতনের প্রতিবাদ জানানো হয় সমাবেশে।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে সনাতন শিক্ষার্থীরা তাদের আট দফা দাবী তুলে ধরেন। দাবীগুলো হলোঃ ১। সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা। ২। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। ৩। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয় গঠন করা। ৪। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে, পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা। ৫। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষন আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন যথাযথ বাস্তবায়ন করা। ৬। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করা। ৭। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করা। ৮। শারদীয় দুর্গাপূজায় ৫ দিন ছুটি দেয়া।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খুলনা জেলার সভাপতি বিমানবিহারী রায় অমিত বলেন, ‘গত ৫ তারিখে একদল দুষ্কৃতিকারী আমার তিন তলা বাড়ীতে এসে হামলা করে। তারা বাড়ীর প্রধান ফটক ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। ঢুকতে ব্যর্থ হয়ে তারা বাড়ীর বাইরের অংশে ব্যাপক ভাংচুর চালিয়েছে।’ ত্রিশ নম্বর ওয়ার্ডের জোড়াকল বাজারের আশেপাশের অন্তত ২০টি বাড়ীতে আমরা চালিয়েছে তারা। অনেকের বাড়ীর সাথে লাগোয়া দোকান থেকে অনেকে মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, জেলার অন্যান্য জায়গা বিশেষ করে রূপসা, পাইকগাছাসহ বিভিন্ন উপজেলা থেকে হিন্দুদের বাড়ী-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট ও নির্যাতনের খবর পাচ্ছি।
আন্দোলনে অংশ নেওয়া উজ্জল সাহা বলেন, ‘আমাদের হিন্দুদের বাড়িঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে। কিন্তু সেখানে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেই। প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার জন্য অনেকে বর্ডারে গিয়ে বসে আছে। তাদের সম্মানের সঙ্গে বাড়িতে আনার ব্যবস্থা করতে হবে।’
আন্দোলনে অংশ নেওয়া বিকাশ বৈরাগী বলেন, ‘ এই দেশটা তো সবার। এখানে আমাদের নিরাপত্তা চাই। যেই ক্ষমতায় আসুক, আমাদের কোনও সমস্যা নেই৷ কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই।’
সরকারি ব্রজলাল কলেজের শিক্ষার্থী পূজা চক্রবর্তী বলেন, ‘আমাদের গ্রামের বাড়ীর পাশে একটা বাজার আছে। সেখানে কয়েকদিন ধরে বিভিন্ন এলাকার লোকজন এসে আড্ডা দিচ্ছে এবং আমাদেরকে ভয়-ভীতি দেখাচ্ছে। বাধ্য হয়ে আমি খুলনা শহরের ভাড়া বাড়িতে এসে অবস্থান নিয়েছি।’
“আমরা নিরাপত্তা চাই। সব সনাতনী হিন্দু সম্প্রদাঢের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাবো।’
এছাড়াও শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আগামীকাল গোলকমনি পার্ক ও পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডলার লেনদেনের ভুল তথ্য দিচ্ছে ব্যাংকগুলো
Next Article অভয়নগরে প্রশাসন সেনাবাহিনীর সাথে মতবিনিময়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
 

Loading Comments...
 

    Welcome Back!

    Sign in to your account

    Lost your password?