খুলনা (০৪ মার্চ)
খুলনা মহানগরের প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে রূপসা বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ (৪৫) নিহত হয়েছেন।
আজ বুধবার রাত ৯ টায় এ ঘটনা ঘটে। এসময়ে স্থানীয় জনতা শীর্ষ স্থানীয় সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য অশোক ঘোষকে বিদেশী পিস্তলসহ আটক করে পুলিশে সোপাদ করে।
ঘটনাস্থলে উপস্থিত খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, রাত ৯ টার দিকে ৭-৮ জনের একদল সন্ত্রাসী ডাকবাংলা মোড়ে বাটার দোকানের সামনে শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি কর এবং কুপিয়ে হত্যা করে।
এসময়ে স্থানীয় জনতা শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির একজন সদস্যকে বিদেশী পিস্তলসহ আটক করে একটি দোকানে আটকে রাখে। যাকে আটক করা হয়েছে, সে মাসুম বিল্লাহ হত্যার মূল শুটার বলে আমরা জানতে পেরেছি।
খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী সদস্যরা তাকে উদ্ধার করে সদর থানায় নিয়ে যাচ্ছিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা নগরী ডাকবাংলা মোড়ে ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত