By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা ও মেলার উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা ও মেলার উদ্বোধন
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা ও মেলার উদ্বোধন

Last updated: 2023/09/17 at 3:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে খুলনার শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিন দিনব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’।

সভাপতির বক্তব্যে সিটি মেয়র বলেন, সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যন্ত পাঁচ স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। সুন্দর নগরী গড়ে তুলতে হলে পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছেলেমেয়েদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নসহ সামাজিক কর্মকান্ডের সাথে সাধারণ জনগণের পাশে গিয়ে কাজ করে থাকে। সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে হলে সিটি কর্পোশেনের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হতে হবে। এই দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে এবং সেবাপ্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। নগরীর উন্নয়নমূলক কর্মযজ্ঞ শেষ হলে খুলনা একটি তিলোত্তমা নগরীতে পরিণত হবে বলে মেয়র আশা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইলসাম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ নিজামুল হক মোল্যা, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান বক্তৃতা করেন। খুলনা সিটি কর্পোরেশন এই অনুষ্ঠানের আয়োজনে করে।

এর আগে মেয়রের নেতৃত্বে শিববাড়ি থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ অংশ নেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী মেলা ও স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠান আগামী ১৯ সেপ্টেম্বর রাত আটটায় অনুষ্ঠিত হবে। মেলায় ১৫টি স্টলের মাধ্যমে বিনামূল্যে সরকারি বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নাটোরে বিএনপির রোডমার্চের গাড়িতে আগুন, হামলা, ভাঙচুর
Next Article নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার উপায় নেই : নানক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 4 hours ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 4 hours ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 5 hours ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 5 hours ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

খামেনি ও পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে ইরানে যৌথ হামলা

By Online Desk 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?