
জন্মভূমি রিপোর্ট : সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় ৫ গুণী ব্যক্তি পাচ্ছেন সোনার বাংলার সোনার মানুষ পদক। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিএমএ ভবনে এই পদক প্রদান করা হবে। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর এর আয়োজন করে।
বাতিঘর এর স্বনির্ভর কর্মসূচির আওতায় কিছু ভ্যান, রিক্স, সেলাইমেশিন এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। শিক্ষকতায় মরণোত্তর অধ্যাপক খন্দকার খলিলুর রহমান, সু-শাসন ও নাগরিক সেবায় পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূয়া, চিকিৎসা সেবায় অধ্যাপক ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় কাজী মোতাহার রহমান বাবু ও সেবায় খুলনা ব্লাড ব্যাংক ও অক্সিজেন বাংকের প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ উদ্দিন সবুজকে পদকে ভূষিত করা হবে।
প্রধান অতিথি থাকবেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, সমাজসেবা জেলা কার্যালয়ের পরিচালক মো. আব্দুর রহমান ও অতিথি থাকবেন আমেরিকা প্রবাসী ও সংগঠনের উপদেষ্ঠা মোস্তফা রাশিদুল হাসান। সভাপতিত্বস করবেন আয়োজক কমিটির সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম।