By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়িকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন, ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়িকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন, ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়িকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন, ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Last updated: 2026/02/25 at 3:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
Share
SHARE

খুলনা (২৫ ফেব্রুয়ারি)

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মিজানুর রহমান মিজানের জামাতা বিশিষ্ট ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের দাবি জানিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।

খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিখোঁজ কাজী নিজাম উদ্দিন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান বলেন, তিনি খুলনা শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত ২১ ফেব্রুয়ারী আমার ছেলে কাজী নিজাম উদ্দিন সুজন নিজ বাসভবনে ইফতার করে। এরপর একটু রেষ্ট নিয়ে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে সে পুলিশ লাইন মসজিদে তারাবিহ-এর নামাজ আদায় করতে যায়।

তিনি বলেন, মসজিদে সে নামাজ আদায় করে প্রায় আধাঘন্টা পর মসজিদ থেকে বের হয়। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। সিসি টিভির ভিডিও ফুটেজে দেখা যায় সে মসজিদ থেকে বের হয়ে সামনে রাস্তায় দাড়িয়ে আছে। এরপর আর তাকে দেখা যাচ্ছে না। আমরা আশপাশের অনেক সিসি টিভির ফুটেজ দেখে তার অবস্থান জানার চেষ্টা করি। কিন্তু ওই এলাকায় অনেক সিসি ক্যামেরা থাকলেও তা নষ্ট থাকায় আমরা তার পরবর্তী অবস্থান সম্পর্কে কিছুই জানতে পারিনি। মসজিদের সামনে থেকে সুজনের নিখোজ হয়ে যাওয়াটা খুবই রহস্যজনক।

আব্দুস সোবহান বলেন, ওই রাতে আত্মীয়-স্বজন, সুজনের বন্ধু বান্ধবসহ পরিচিত সব স্থানে খোঁজ নিয়ে কোন সন্ধান না পেয়ে পরেদিন ২২ ফেব্রুয়ারী আমি খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং-১৪৬০) করি। এছাড়া পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে সুজনকে উদ্ধারে সহযোগীতা চাই। কিন্তু দুর্ভাগ্য যে এখনও সুজনকে উদ্ধার বা তার কোন সন্ধান পাওয়া যায়নি। ফলে আমি এবং আমার পরিবার মানুষিকভাবে ভেঙ্গে পড়েছি। ছেলেকে না দেখতে পেয়ে আমার স্ত্রী অসুস্থ হয়ে শস্যাশায়ী হয়ে পড়েছে। আমার বউমা (সুজনের স্ত্রী) তার একমাত্র ৫ বছরের সন্তান নিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে। বাবাকে না দেখতে পেয়ে আমার নাতি কাদছে।

তিনি আরো বলেন, আমার একমাত্র ছেলে কাজী নিজাম উদ্দিন সুজন কোন রাজনীতির সাথে যুক্ত নয়। কোনদিন করেওনি। আমার সব ব্যবসা-বণিজ্য সে দেখাশুনা করতো। আমার ছেলের বিরুদ্ধে কোন মামলাও নেই। কারো সাথে কোন শত্রুতাও নেই। ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ছাড়া আর কোথাও সে যেত না। ২০২৩-২৪ অর্থবছরে খুলনার সর্বোচ্চ করদাতা হিসেবে আমার ছেলে রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছে। আমি আমার সন্তান নিয়ে সব সময়ই গর্ববোধ করি। এমন ছেলে কোন কারণ ছাড়াই হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাওয়াটা রহস্যজনক। খুলনার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে অত্যান্ত সুনামের সাথে আমি এই শহরের সকল শ্রেণীর মানুষদের সাথে চলাফেরা করি। অথচ আজ আমি আমার একমাত্র ছেলের কোন সন্ধান পাচ্ছি না। আমি এবং আমার পরিবার আপনাদের মাধ্যমে আমার একমাত্র ছেলেকে উদ্ধারে সকলের সহযোগীতা ও তাকে উদ্ধারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করছি। খুলনার আইন-শৃংখলা বাহিনীর সকল ইউনিটের প্রতি দাবি জানাচ্ছি যে- আমার সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিতে আপনারা জোড়ালো পদক্ষেপ গ্রহণ করুণ।

সংবাদ সম্মেলনে নিখোঁজ সুজনের মা, স্ত্রী ও একমাত্র ৫ বছরের সন্তান উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 25, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় পোকার আক্রমণ ঠেকাতে আলোক ফাঁদ
Next Article বরিশালে বিচারকের এজলাসে বিশৃঙ্খলা, বিএনপিপন্থী আইনজীবী নেতা গ্রেপ্তার
আরো পড়ুন
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
আন্তর্জাতিক

বোমা হামলায় জড়িত থাকায় শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

By Staff Reporter 21 minutes ago
আন্তর্জাতিক

ইরানের মন্ত্রী-কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করল নিউজিল্যান্ড

By Staff Reporter 23 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১

By জন্মভূমি ডেস্ক 27 minutes ago
খুলনা

সুন্দরবন সুরক্ষায় পাইকগাছায় ইয়ুথ ফোরামের মানববন্ধন

By জন্মভূমি ডেস্ক 38 minutes ago
খুলনা

ডুমুরিয়ায় পোকার আক্রমণ ঠেকাতে আলোক ফাঁদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?