By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় ৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় ৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

Last updated: 2025/02/07 at 6:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
প্রতীকী ছবি........
SHARE

জন্মভূমি রিপোর্ট : কক্সবাজার থেকে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের একটি বৃহৎ চালান নিয়ে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন তৌহিদুল করিম (২৫) এবং ইমরান খান (২৭) নামের দুই জন মাদক কারবারী। শুক্রবার সকালে মহানগরী খুলনার সোনাডাঙ্গা থানা এলাকা হতে তারা গ্রেফতার হয়েছে। তাদের হেফাজত হতে এক হাজার টাকার চারটি জাল নোটও উদ্ধার হয়েছে। তাদের মধ্যকার একজন রোহিঙ্গা, তার কাছ থেকে একটি নকল বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র জব্দ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ জানায়, তৌহিদুল কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং ১ নং ক্যাম্পের বাসিন্দা মোজাম মিয়ার ছেলে। আরেকজন ইমরান যশোর জেলার কেশবপুর থানার ত্রিফলা গ্রামের অধিবাসি শহিদুল খানের ছেলে। গ্রেফতার হওয়ার পর পুলিশি জিজ্ঞাসাবাদে তারা একেক সময় একেক রকম নাম-পরিচয় বলছিল। এক পর্যায়ে তৌহিদুল নিজেকে রোহিঙ্গা হিসেবে পরিচয় দেয়। তারা যশোরের কোতয়ালী থানাধীন ঘোষপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থেকে মাদক কারবার চালিয়ে আসছিল। সকাল সোয়া ৯ টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস রোডের কফি হাউস নামের একটি রেস্টুরেন্টের সামনে নিউ বলেশ^র পরিবহণের একটি বাস থামিয়ে তল্লাশি শুরু করে। তখন ওই দু’জন আটক হয়। তাদের কাছে থাকা একটি স্কুল ব্যাগের মধ্যে দুইটি টিনের কৌটায় লুকানো ইয়াবা ট্যাবলেগুলো উদ্ধার হয় বলে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন। তিনি দৈনিক জন্মভূমিকে বলেন, শনিবার আসামিদের আদালতে সোপর্দ করা হবে। তারা ওই মাদক কাদের কাছ থেকে সংগ্রহ করে কাদের কাছে নিয়ে যাচ্ছিল? মাদক চক্রের অন্য সদস্যদের অবস্থান কোথায়? এসব প্রশ্নের উত্তর জেনে উদ্ধার-গ্রেফতারের চেষ্টায় ওই দু’ জনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
Next Article লোহাগড়ায় এনপিপি’র কর্মী সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন

By Correspondent 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?