By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার সাতক্ষীরায় গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার সাতক্ষীরায় গ্রেফতার
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার সাতক্ষীরায় গ্রেফতার

Last updated: 2024/04/25 at 4:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : দক্ষিণ খুলনার ত্রাস, অস্ত্র ও মাদক ব্যবসায়ী ওজিয়ার রহমান এবং তার এক সহযোগীকে মাদকসহ গ্রেফতার করেছে সাতক্ষীরা ডিবি পুলিশের একটি টিম । গ্রেফতারের পর তাদের আদালতের হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত মঙ্গলবার গভীর রাতে তাদের কারাগারে পাঠানো হয়।

সাতক্ষীরার ডিবি পুলিশ জানায়, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের সদস্য ওজিয়ার দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক চোরাচালান করে আসছিলো। তার প্রত্যক্ষ মদদে এলাকায় গড়ে উঠেছে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান চক্র। জনপ্রতিনিধি হিসেবে বাড়তি সুবিধা কাজে লাগিয়ে ঘের মালিকদের কাছ থেকেও মাসোহারা আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের জেরে বিভিন্ন সময় তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা হয় এবং এখনও চলমান। বিষয়গুলো আমলে নিয়ে অবৈধ অস্ত্র ও মাদকচক্র নির্মূলে সাতক্ষীরা জেলা সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় খুলনার সীমান্তবর্তী সাতক্ষীরা সদর থানার কাটিয়া এলাকা থেকে পাইকগাছার রামনগর গ্রামের ওজিয়ার রহমান এবং তার এক সহযোগীকে মাদকসহ আটক করা হয়। পরে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে মামলা দেয় পুলিশ

এদিকে, দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ারের গ্রেফতার খবরে এলাকার জনসাধারণ ও নিরীহ-নিপীড়িত মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

পুলিশের অনুসন্ধানে জানা যায়, মাদক চোরাচালানের মূল কেন্দ্র খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর বাজারের মাছের কাটা (আড়ত)-এর সেক্রেটারি আবুল হোসেনের কার্যালয়। সেখানে বসে চোরাচালান চক্রের চলে মাদকের লেনদেন ও সরবরাহ। আবুলে হোসেনের বাবা ইসমাইল সম্প্রতি সীমানাপিন ও মাদকসহ গ্রেফতারের পর জেল থেকে ছাড়া পায়। এই একই কেন্দ্রের গডফাদার ওজিয়ার রহমান জনপ্রতিনিধির সাইনবোর্ড ব্যবহার করে মাদক চোরাচালান করে। বিভিন্ন সময়ে র্যাবের হাতে তিন তিনবার আটকও হন তিনি। তার বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উপজেলা নির্বাচনে আলোচনায় তালার আমিনুল ইসলাম
Next Article ফকিরহাটে এসএসিপি প্রকল্পের সবজি ক্ষেত পরিদর্শন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?