By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা করোনায় ১৬ জনের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > খুলনা করোনায় ১৬ জনের মৃত্যু
Uncategorized

খুলনা করোনায় ১৬ জনের মৃত্যু

Last updated: 2021/07/11 at 11:48 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

খুলনা গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তে ও উপসর্গে ১৬ জনের প্রাণহানী হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬জন করোনায় ও দুইজন উপসর্গে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডুমুরিয়া ও পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন মারা গেছে। শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায়ও কোন মৃত্যু হয়নি। প্রসঙ্গত্ব, গতকাল শনিবার খুলনাতে ১০জন, শুক্রবার সর্বোচ্চ ২৭ জন, আর ৮  ও ৭ জুলাই ২২ জন, গত ৬ ও ৫ জুলাই ১৭ জন, ৪ জুলাই ১৫ জন, ৩ ও ২ জুলাই ১১ জন এবং ১ জুলাই ১০ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা ডেডিকেটেড  করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে দু’জন মিলে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৩ জন। যার মধ্যে রেড জোনে ১২১ জন, ইয়ালো জোনে ৩৬ জন, আইসিইউতে ১৯ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪৭ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩২ জন। করোনায় মৃত ব্যক্তিরা হলেন- খুলনার রূপসার সুফিয়া (৪৫), নগরীর সোনাডাঙ্গার আসাদুল হক (৭৫), খালিশপুরের শাহারা বেগম (৬৫), আফিলগেটের নাজির আহমেদ (৭০), খুলনার রাজিয়া (৫০) এবং যশোরের এমএ খলিল (৮০)। এছাড়া দু’জন করোনা উপসর্গে মৃত্যুবরণ করেছেন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরীর ডালমিল মোড়ের গোলাম কিবরিয়া (৬৮), রূপসার জীবন কৃষ্ণ পাল (৫৭), তেরখাদার বারাসাত এলাকার মফিজুল ইসলাম (৫৫) এবং যশোরের অভয়নগরের জেসমিন বেগম (৪৫)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন, তার মধ্যে ৩৪ জন পুরুষ ও ৩৭ জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছেন ডাঃ প্রকাশ দেবনাথ। হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৪৫ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২ জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৩ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, খুলনার সোনাডাঙ্গা মেইন রোডের মোঃ ফকরুদ্দীন (৪৪) ও যশোরের কেশবপুরের হাসানপুর এলাকার মঞ্জুয়ারা বেগম (৫০)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ১৩৪ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 11, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আক্ষেপ ঘুচলো আর্জেন্টিনারঃ অপেক্ষা করতে হলো ২৮ বছর
Next Article নমুনার পরীক্ষার ফল পেতে দীর্ঘসূত্রিতা, ভোগান্তিতে মানুষ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

অন্তর্বর্তী সরকারের ২১টি অধ্যাদেশ সংসদে পাস, ৩টি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের কর্মসূচি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনামহানগর

জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির সাথে কেসিসি’র বৈঠক: উন্নয়ন কর্মকান্ডে জার্মান সরকারের সহযোগিতা কামনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু, বাকরুদ্ধ মা

By Correspondent 3 hours ago
Uncategorized

মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 1 day ago
Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?