
বিজ্ঞপ্তি : খুলনা জিলা স্কুলের ৮ম শ্রেণির ছাত্র দেবজ্যোতি চক্রবর্তী ওম ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪’ এর জাতীয় পর্যায়ে দৈনিন্দিন বিজ্ঞান/বিজ্ঞান বিষয়ে সেরা মেধাবি নির্বাচিত হয়েছেন। আগামী ২৪ জুন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেবজ্যোতি চক্রবর্তী ওম পুরস্কার গ্রহণ করবেন।
সুত্রগুলি জানায়, প্রতিবছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পাঁচ বিষয়ে (ভাষা ও সাহিত্য (ইংরেজি ও বাংলা), বাংলাদেশ ষ্টাডিজ ও মুক্তিযুদ্ধ, দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান, গনিত ও কম্পিউটর, বাংলাদেশ ষ্টাডিজ ও মুক্তিযুদ্ধ (বিশেষ চাহিদা সম্পন্ন/অটিস্টিক শিক্ষার্থীদেরজন্য নির্ধারিত), ৩ ক্যাটাগরিতে ১৫ জনকে সেরা মেধাবী নির্বাচিত করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধিনে সারা দেশে ৬ষ্ঠ থেকে ৮ম, ৯ম ও ১০ম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। চলতি বছরের ১৮ এপ্রিল থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। দৈনিন্দিন বিজ্ঞান/বিজ্ঞান বিষয়ে স্কুল পর্যায়, জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা চ্যাম্পিয়নের পর ৩০ এপ্রিল রাজধানীর টিটিসি হলে জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন ও লিখিত পরীক্ষায় দেবজ্যোতি চক্রবর্তী ওম দেশের সেরা মেধাবী নির্বাচিত হন।
প্রজেক্টে উল্লেখযোগ্য দিকগুলি ছিল-আধুনিক ও পরিবেশ বান্ধব উপায়ে নবায়নযোগ্য শক্তি উৎপাদন, বিদ্যুৎ অপচয়রোধ, উন্নত কৃষি ব্যবস্থা, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ও কীটনাশক প্রয়োগ, উন্নত ও স্বয়ংক্রিয় ডাষ্টবিন ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষন ও ভূগর্ভে পোঁছাতে সহজতর করা, ভূমিকম্প সনাক্তকারী এর্লাম, মোবাইল টাওয়ার, কার্বন নিঃসরনের মাত্রা সনাক্ত এবং সনাক্তকারীকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ম্যাসেজ পাঠানো, স্বয়ংক্রিয় পদ্ধতিতে বীজতলা তৈরীসহ স্মার্ট বাংলাদেশের চিত্র।
আগামী ২৪ জুন এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
উল্লেখ্য, দেবজোতি চক্রবর্তী ওম ইতিপূর্বে ‘লন্ডন বাংলা, কবিতা উৎসব, খুলনা জেলা প্রশাসন, জাতীয় শিশু দিবস, জাতীয় শিশু শিক্ষা সপ্তাহ, সাম্রাজবাদ বিরোধি শিল্পী গোষ্ঠি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতা, তৃতীয় উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলনসহ বেশ কয়েকটি প্রতিযোগীতায় পুরস্কার অর্জন করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত