By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনার বাজারে গোবিন্দভোগ, গোপালভোগ ও হিমসাগর আম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনার বাজারে গোবিন্দভোগ, গোপালভোগ ও হিমসাগর আম
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাজারে গোবিন্দভোগ, গোপালভোগ ও হিমসাগর আম

Last updated: 2023/05/17 at 1:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোঃ এজাজ আলী : গ্রীষ্মের প্রধান মৌসুমী ফল আম বেশ আগে ভাগেই নগরীর বাজারে আসতে শুরু করেছে। সাতক্ষীরার গোবিন্দভোগ ও গোপালভোগ আম খুলনার বাজারে ছেঁয়ে গেছে। তবে দাম একটু চড়া। গত শনিবার নগরীর ডাকবাংলা মোড়ে দেখা মেলে এই আমের। দেখতে লালও রসে ভরপুর। আর ক্রেতারা বলছেন দাম একটু বেশি। নগড়রীর ডাকবাংলা মোড়ে উঠানো হয়েছে সাতক্ষীরার গোবিন্দভোগ ও গোপালভোগ আম। এছাড়া ভ্যানে করে হাকডাক দিয়ে বিক্রি করছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। ব্যবসায়ীরা জানিয়েছেন এবার বেশি দামে আম কিনতে হয়েছে। মৌসুমী ফল আম বাজারে নতুন আসায় ব্যবসায়ীরা প্রতি কেজি আম ৮০ টাকায় বিক্রি করছেন।

ডাকবাংলা মোড়ের ব্যবসায়ী মোঃ আল আমিন শেখ বলেন, এ দু’জাতের আম সাতক্ষীরার পাটকেলঘাটা, তালা ও মির্জা বাড়ি থেকে খুলনার পাইকারি কাঁচা বাজারে আমদানি করা হয়। আম বিক্রিতে বেশ সাড়া পেয়েছেন। সকালে দেড় মণ আম ক্রয় করেছেন। সেখান থেকে ৩০ কেজি আম বিক্রি হয়েছে। পাইকারি বাজারে আমের দাম বেশি হওয়ায় সেখান থেকে ১৮০ টাকা কেজি দরে আম কিনতে হয়েছে। একই স্থানের ব্যবসায়ী মোঃ হীরক বলেন, দু’জাতের আম গত দুদিন ধরে বাজারে আসতে শুরু করেছে। নতুন মৌসুমী ফল আম ওঠায় তিনিও অন্যান্য ব্যবসায়ীদের মতো আম দোকানে উঠিয়েছেন। পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় তিনিও ওই দামে আম ক্রয় করেছেন। তবে ফলের সরবরাহ বেশি হলে দাম কমতে পারে। বয়রা মোড়ে ভ্রাম্যমাণ বিক্রেতা রিয়াজ বলেন, গত ৫ দিন ধরে বিভিন্ন এলাকা ঘুরে আম বিক্রি করছেন। ব্যাপক সাড়া পাওয়ায় এ  পর্যন্ত তিনি পাঁচ মণ আম বিক্রি করেছেন। তবে এবার আমের দাম গতবারের  তুলনায় অনেক বেশি বলে তিনি অকপটে স্বীকার করেন। ডাকবাংলা মোড়ে ক্রেতা রসুল বলেন, অফিসে জুরুরী কাজ ছিল। ফেরার পথে আম দেখে লোভ সামলাতে পারলাম না। দাম শুনে প্রথমে চক্ষু চড়কগাছ। অনেক দামাদামি করে এক কেজি আম ১১০ টাকায় কিনে ফেললাম। আমের প্রতি তার দূর্বলতা একটু বেশি। বড় বাজারের পাইকারি আড়ৎ মালিক সমিতির সেক্রেটারী রেজাউল হায়দার বলেন, বাজারে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো খুলনা ট্রাক টার্মিনাল বাজার থেকে এনে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এদিকে ভ্রাম্যমাণ ভ্যান গাড়ীতে নগরীর ডাকবাংলা, সিমেট্রি রোড, হেলাতলা, বড় বাজার এলাকায় গতকাল ( মঙ্গলবার) সরেজমিনে ঘুরে দেখা গেছে, হিমসাগর, গোপালভোগ বিক্রি করছেন ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। রাসেল নামের এক ক্রেতা জন্মভূমিকে বলেন, এবার মৌসুমী ফল আম অনেক আগে ভাগেই এসেছে তবে দাম তুলনামূলক কম। তবে দেখে শুনে কিনলে ভালো আম কেনা যায়। পুরোপুরি মিষ্টি না হলেও টক-মিষ্টি স্বাদের আম। খেতে একেবারে খারাপ লাগে না। তাই দুই কেজি আম কিনে ফেললাম ১৩০- টাকায়। শরিফুল নামে এক ভ্রাম্যমাণ আম বিেিক্রতা জানান, আরো ভালো জাতের আম সামনের সময়ে বাজারে উঠবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে কালবৈশাখীর সঙ্গে স্বস্তির বৃষ্টি
Next Article জনগণের সেবা করতে হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে : তালুকদার আব্দুল খালেক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 27 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 56 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 58 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 1 hour ago
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?