By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনার বাজারে সবজির দাম তুঙ্গে: কাঁচা মরিচের ঝাজে বাজার গরম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনার বাজারে সবজির দাম তুঙ্গে: কাঁচা মরিচের ঝাজে বাজার গরম
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাজারে সবজির দাম তুঙ্গে: কাঁচা মরিচের ঝাজে বাজার গরম

Last updated: 2023/05/11 at 2:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শেখ আব্দুল হামিদ : খুলনার বাজারে এখন সবচেয়ে কম দামের সবজি আলু। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানেও তার দাম কেজিতে বেড়েছে ১০-১২ টাকা। এখান ক্রেতাকে একজি আলু কিনতে হচ্ছে ৩৫ টাকা দিয়ে। এ ছাড়া বাজারে ৪০ থেকে ৬০ টাকা কেজির নিচে কোন সবজিই মিলছে না। সহজলভ্য বলে পরিচিত কাঁচা পেঁপের কেজিও ৬০ টাকা ছুঁয়েছে, যা নিম্নআয়ের ক্রেতার জন্য অস্বাভাবিক দাম। সব মিলিয়ে বাজারে সবজি এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

সবজির এমন দর বৃদ্ধির প্রবণতা কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে। বিক্রেতারা  বলছেন, এত দীর্ঘসময় সব ধরে সবজির এমন চড়া দাম আগে কখনোই ছিল না। এ বছর রেকর্ড দামে বিক্রি হচ্ছে সবজি। মঙ্গলবার খুলনার বড় বাজার, গল্লামারী বাজার, সন্ধ্যা বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা যায়।তারা জানান, গত দু-তিনদিনের ব্যবধানে সবজির দাম আরেক দফা বেড়েছে। তাতে এখন বাজারে প্রতি কেজি বেগুন, পটল, মুলা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। ঝিঙে, ধুন্দল, করলা, কাকরোল, বরবটি, চিচিংগা ৬০-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এক কেজি ধনে পাতার দাম উঠেছে ৩০০ টাকা পর্যন্ত। বাজারে বিক্রেতারা আগে ১০ টাকায় এক মুঠো ধনে পাতা দিতেন, যা এখন নেওয়া হচ্ছে ২০ টাকা। অন্যদিকে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ২৪০ টাকা, যা গত সপ্তাহেও প্রায় কেজিপ্রতি ৬০ টাকা কম ছিল। এদিকে, শাক-সবজির এমন চড়া দামে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা। বেশি বেকায়দায় পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। বাধ্য হয়ে তারা সবজি খাওয়া কমিয়ে দিয়েছেন। তাতে চাপ পড়ছে পরিবারের পুষ্টির জোগানে, যা উদ্বেগজনক।

জেলার রূপসা এলাকায় দরিদ্র মানুষের বসবাস বেশি। রূপসা বাজারে তাদের নিত্য পন্য ক্রয় করতে হয়। বাজারে আসা পরিচ্ছন্নতাকর্মী গোবিন্দ দাস বলেন, ‘আমরা গরিব মানুষ। দিন এনে দিন খাওয়ার অবস্থা। বাজারে সবজির মূল্য এত বেশী যে ঘর ভাড়া দিয়ে আর সবজি কেনা সম্ভাব হয় না। এর পর চাল ডাল তেলের মূল্যও আমাদের সাধ্যের বাইরে।” ওই বাজারের সবজি ব্যবসায়ীরা বলছেন, সবজির দাম মাঝেমধ্যেই ওঠা-নামা করে। এবার শীতের শুরু থেকেই সবজির সরবরাহ তুলনামূলক কম, দাম খুব চড়া। এরপর গরমেও সবজির দাম কমেনি, আরও বেড়েছে। এত দীর্ঘসময় সবজির চড়া দাম আগে কখনো দেখা যায়নি। ওই বাজারের বিক্রেতা আনিছুর রহমান বলেন, বিক্রেতারা সবজির দাম বেশী রাখছে না। আমাদের আড়ত থেকে যেমন দামে কিনতে হয় বিক্রিও সেভাই করতে হয়। তিনি বলেন, এখন সোনাডাঙ্গা কাঁচা বাজারে ভোরে সবজি কেনা নিয়ে টানাটানি লেগে যায়। চাহিদার তুলনায় বাজারে সরবরাহ হয় অনেক কম। আগে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সবজি পাওয়া যেত। এখন ভোর ৫টার আর সবজি থাকে না। অন্যদিকে ক্রেতারা বলছেন, বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন।

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারে আসা ক্রেতা শামছুর রহমান বলেন, মাছ-মাংসের দাম খুব বেশী হওয়ায় সবজির চাহিদা অনেকে বেড়েছে। কিন্তু সেই তুলনায় বাজারে জোগান কম। তাছাড়া সব পণ্যের দাম বৃদ্ধির প্রভাবও সবজিতে পড়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত ৩
Next Article শরণখোলায় ডায়রিয়া ও শিশুদের নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব : হাসপাতালে ওষুধ সংকট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 3 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 3 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?