By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনার রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সুন্দর পরিবেশ বজায় রয়েছে : সিটি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনার রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সুন্দর পরিবেশ বজায় রয়েছে : সিটি মেয়র
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সুন্দর পরিবেশ বজায় রয়েছে : সিটি মেয়র

Last updated: 2023/10/17 at 11:41 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনায় রাজনৈতিক সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখতে সকল দলকে গণতন্ত্রের ভাষায় কথা বলতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থাশীল এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসের প্রতি প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, খুলনার রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সুন্দর পরিবেশ বজায় রয়েছে। রাজনৈতিক কর্মসূচি পরিচালনারেে ত্র সকলে ধৈর্য্য ধারণে আগ্রহী হলে রাজনীতির এ ধারা বজায় রাখা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। সিটি মেয়র সোমবার দুপুরে নগরীর সিএসএস আভা সেন্টারে ‘‘কমিউনিটি টাউনহল মিটিং অন পলিটিক্যাল হারমনি’’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। দাতা সংস্থা ইউএসএইড এর সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। বিরোধী দল তাতে বাধা দিতে পারে। তবে এই মতপার্থক্য নিয়ে উচ্ছৃখলা কাম্য নয়। খুলনায় কখনো রাজনৈতিক প্রতিহিংসা সৃষ্টি হয়নি মন্তব্য করে তিনি রাজনৈতিক এ ঐতিহ্য বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

এমএএফ-এর নবনির্বাচিত সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, জেলা বিএনপি’র আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, রেহেনা ঈসা, মো: মুন্সি মাহবুব আলম সোহাগ, মোহাম্মদ আলী, মো: তরিকুল ইসলাম, সোহরাব হোসেন, মো: নুরুজ্জামান প্রমুখ সভায় বক্তৃতা করেন। আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে : ইসি সচিব
Next Article সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসারসহ ৪ জনের কারাদণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 11 minutes ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 13 minutes ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 15 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?