By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনার ৮৮০ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনার ৮৮০ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই
খুলনা

খুলনার ৮৮০ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই

Last updated: 2023/02/21 at 1:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

অস্থায়ী মিনারে শ্রদ্ধা নিবেদন

শেখ আব্দুল হামিদ : ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেওয়ার জন্য শহীদ মিনার নেই খুলনার বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যে কয়েকটি শিক্ষা প্রতিষ্টানে  রয়েছে সেগুলোর অবস্থাও জরাজীর্ণ। যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেখানে মাটি, ইট, কলাগাছ, কাপড় ও বাঁশ দিয়ে তৈরি করা হয় অস্থায়ী শহীদ মিনার। তবে শহীদ মিনার না থাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ইচ্ছাটুকুও অপূর্ণ থেকে যাচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের খুলনা জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, খুলনা জেলা ও মহানগরীতে সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ১৫৯ টি। এর মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ২৭৯  প্রাথমিক বিদ্যালয়ে। শহীদ মিনার নেই ৮৮০টি প্রাথমিক বিদ্যালয়ে।

এতদিনে বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার না থাকার কারণ হিসেবে তহবিল ঘাটতির কথা বলছেন বিদ্যালয়গুলোর শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তারা। তবে, শহরের বিদ্যালয়গুলোতে শহীদ মিনার না থাকার কারণ হিসেবে বলা হচ্ছে জায়গা সঙ্কটের কথা। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: তৌহীদুল ইসলাম বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদফতর নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে খুলনার যে সকল প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেগুলোর তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারীর আগে খুলনার সকল প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি করার কথা ছিল।’ তবে কোন বরাদ্দ না থাকায় স্থানীয় ভাবে একটু একটু করে শহীদ মিনারের সংখ্যা বাড়ছে।

 প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ ডিসেম্বর মাসিক সমন্বয় সভায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একই রকম শহীদ মিনার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সমন্বয় সভায় বলা হয়, মাঠ পর্যায়ে সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে পরিকল্পনাবিহীন শহীদ মিনার স্থাপন করা হচ্ছে। যার ফলে বিদ্যালয়ে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। এই প্রস্তাবের আলোকে শহীদ মিনারের অভিন্ন নকশা  প্রণয়ন করে মাঠ পর্যায়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষকদের  সাথে কথা বলে জানা গেছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার করার জন্য পর্যাপ্ত জায়গা নেই। আবার কোন কোন প্রতিষ্ঠানে জায়গা থাকলেও উদ্যোগ নেয়া হয় না। তাছাড়া বহু শিক্ষা প্রতিষ্ঠানে কলাগাছ, বাশ, মাটি, কাপড় দিয়ে অস্থায়ী ভাবে শহীদ মিনার করে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এখনও ভাষাদিবস নিয়ে কোন আলোচনাই হয় না। এসব প্রতিষ্ঠানের শিক্ষক এবং  শিক্ষার্থীরা শুধুমাত্র এদিনে সরকারি ছুটি কাটিয়ে থাকেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
Next Article আওয়ামী লীগ রাজপথে থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে: ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 26 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 28 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 36 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 36 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?