
বিজ্ঞপ্তি : বর্তমান সরকার পাঠাগারগুলো ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, যারা রাজনীতি করবে তাদেরকে অবশ্যই বেশি করে বই পড়তে হবে। জাতিকে পরিচালনা করতে তাদেরকে ভালো পড়াশোনা করে, জ্ঞান অর্জন করতে হবে। রোববার বিকেলে জিয়া স্মৃতি পাঠাগার পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ভার্চুয়ালে খুলনাসহ সারাদেশের ১৫টি জেলায় ও মহানগরের পাঠাগার উদ্বোধন করে সংগঠনটি।
জিয়া স্মৃতি পাঠাগার পরিষদের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির দীপ্তির সঞ্চালনায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। এ সময় ভার্চুয়ালে অংশগ্রহণ করেন নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। খুলনা থেকে ভার্চুয়ালে মহানগর আহ্বায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন স. ম. আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ইসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, কে এম হুমায়ূন কবীর, হাফিজুর রহমান মনি, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, আবু সাইদ হাওলাদার আব্বাস, শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহিনুল ইসলাম পাখি, আহসান উল্লাহ বুলবুল, অ্যাড. মো. আলী বাবু, গাজী আফসার উদ্দিন, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আজিজা খানম এলিজা, সরদার শফিকুল আমিন লাভলু, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, কাজী কামরুল ইসলাম বাবু, ইস্তিয়াক আহমেদ ইস্তি, নুর ইসলাম বাচ্চু প্রমুখ।