By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় আওয়ামী লীগের পরাজয় হয়েছে : গণতন্ত্র মঞ্চ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খুলনায় আওয়ামী লীগের পরাজয় হয়েছে : গণতন্ত্র মঞ্চ
জাতীয়জেলার খবররাজনীতি

খুলনায় আওয়ামী লীগের পরাজয় হয়েছে : গণতন্ত্র মঞ্চ

Last updated: 2022/10/21 at 7:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE
জন্মভূমি ডেস্ক

খুলনায় শনিবার অনুষ্ঠেয় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পরিবহন বন্ধ করে দেওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের পরাজয় হয়েছে বলে মনে করে সাতদলীয় রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা অভিযোগ করেছেন, ‘মানুষের ঢল রুখতে না পেরে বিরোধী রাজনৈতিক দলের সমাবেশ পণ্ড করতে পরিবহন বন্ধ করে অঘোষিত হরতাল করছে এই সরকার। এটা আওয়ামী লীগের পরাজয় ছাড়া আর কিছু নয়।’

শুক্রবার (২১ অক্টোবর) বিকালে রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে মঞ্চের নেতারা এসব কথা বলেন।

‘সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন’, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাও’ ও ‘রাজনৈতিক সভা সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন, গুলি-হত্যা বন্ধের’ স্লোগান জানিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা (গণতন্ত্র মঞ্চ) এই গণবিরোধী সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চাই। খেতে না পারা মানুষ প্রতিদিন সরকারকে গালি দিচ্ছে। আমরা ক্ষমতায় গেলে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যেই রাখবো। বিদ্যুৎ সমস্যার সমাধান করবো। আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রের খোলনলচে পাল্টে ফেলবো।’

জোনায়েদ সাকি বলেন, ‘মানুষের জীবন নাকাল। সেই নাকাল জীবনকে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। কারণ, সরকার নিজেই সিন্ডিকেটে পরিণত হয়েছে। গণ-আন্দোলনের ভয়ে নার্ভাস সরকার গত দুই মাসে পাঁচ নাগরিককে মিছিল সমাবেশে গুলি করে হত্যা করেছে। আমরা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নতুন গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করতে চাই। সংবিধান সংস্কার, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি, শাসনতান্ত্রিক সংস্কারসহ নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য আমরা ইতোমধ্যে সাত দফা উত্থাপন করেছি।’

সাকি উল্লেখ করেন, গণতন্ত্রের উত্তরণের পথে না এলে ভারত বা অন্য কোনও রাষ্ট্রের দিকে তাকিয়ে থেকে এবং হামলা-মামলা কিংবা গুলি করে শেষ রক্ষা হবে না, গদি রক্ষা হবে না। আমরা সরকার পতনের লড়াইয়ের সূচনা করেছি। রাজনৈতিকভাবে আওয়ামী লীগই পরিত্যক্ত হচ্ছে।’

নুরুল হক নূর বলেন, ‘জিনিসপত্রের দাম দিগুণ হয়েছে, সরকার কোনও ভ্রুক্ষেপ করছে না। কৃষি উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, সার, জ্বালানির দাম বাড়ায় কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, খাদ্যঘাটতি প্রকট হবে।’

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘দেশের মানুষ আজ বাঁচবে কি বাঁচবে না, এমন একটি লড়াই আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এই দেশের মানুষকে বাঁচাতে হলে এই স্বৈরাচারী, কর্তৃত্ববাদী সরকারকে অবিলম্বে ক্ষমতা থেকে হটাতে হবে।’

গণসংহতি আন্দোলনের মিরপুর জোনের আহ্বায়ক মাহবুব রতনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 21, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাস ড্রাইভারকে জরিমানা
Next Article নির্বাচন ছাড়া কোনও চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই-ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 3 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?