By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় দুর্নীতির মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে, স্ত্রীর জামিন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খুলনায় দুর্নীতির মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে, স্ত্রীর জামিন
জাতীয়জেলার খবর

খুলনায় দুর্নীতির মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে, স্ত্রীর জামিন

Last updated: 2022/07/27 at 10:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE
জন্মভূমি রিপোর্ট
খুলনা বটিয়াঘাটা থানার সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিকের জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৭ জুলাই) জ্ঞাতআয় বহির্ভূত প্রায় ৫১ কোটি টাকার সম্পদ অর্জনের মামলায় মহানগর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ নির্দেশ প্রদান করেন। তবে একই মামলায় পুলিশ কর্মকর্তার স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে জামিন দিয়েছেন উচ্চ আদালত। দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এই দম্পতির চারটি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দেয় আদালত। জানা যায়, ২০২১ সালের ৯ নভেম্বর জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ৮/২১ নম্বর মামলা ও ওই সম্পদ স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে হস্তান্তরের অভিযোগে সুলতানা রাজিয়া পারুল ও শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ৯/২১ নম্বর মামলা দায়ের করেন দুদকের উপসহকারি পরিচালক মো. আল-আমিন। এই মামলা তদন্তে শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও প্রায় ৫১ কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়। আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, গত ১৮ মে এ বিষয়ে জেলগেটে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে ৫ মে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করেন। সেই থেকে তারা কারাগারে ছিলেন। শারীরিক অসুস্থতার বিবেচনায় পুলিশ কর্মকর্তা জামিনের আবেদন করলে তা না-মঞ্জুর হয়। তবে তার স্ত্রী একই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
সিনিয়র করেস্পন্ডেন্ট July 27, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা পল্লী বিদ্যুৎ বিতরণ এলাকায় ৪-৫ ঘন্টা লোডশেডিং
Next Article সংস্কৃতি বিষয়ক সচিবের খুলনা বিভাগীয় জাদুঘর পরিদর্শন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

চুক্তির ‘মাত্র কয়েক ইঞ্চি দূরে’ ছিল ইরান: আরাগচি

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
বরিশাল

দশমিনায় খালে বাঁধ,হুমকির মুখে সামাজিক বনাঞ্চল পরিবেশ বিপর্যয়ের আশংকা

By জন্মভূমি ডেস্ক 59 minutes ago
বরিশাল

দশমিনার বিস্তীর্ন মাঠ জুড়ে সূর্য্যমুখীর ফুল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় খালে বাঁধ,হুমকির মুখে সামাজিক বনাঞ্চল পরিবেশ বিপর্যয়ের আশংকা

By জন্মভূমি ডেস্ক 59 minutes ago
বরিশাল

দশমিনার বিস্তীর্ন মাঠ জুড়ে সূর্য্যমুখীর ফুল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

দাকোপে লেকের পানির দুর্গন্ধে স্থানীয়দের চরম ভোগান্তি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?