By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনা একুশে বই মেলায় বেড়েছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা একুশে বই মেলায় বেড়েছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়
খুলনা

খুলনা একুশে বই মেলায় বেড়েছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়

Last updated: 2023/02/07 at 11:33 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শেখ আব্দুল হামিদ ‍: দিন যত যাচ্ছে ততই যেন জমে উঠছে খুলনার একুশে বই মেলা। রবিবার ছিল জাতীয় গ্রহন্থাগার দিবস। লেখক সাহিত্যিক কবি আর বইপ্রেমিদের আগমনে মুখরিত ছিল মেলার প্রতিটি চত্বর। নতুন পুরাতনের মিলনে ভাষার এ মাসে উদ্বেলিত ছিল প্রতিটি পাঠক হৃদয়। মেলার ষষ্ঠ দিনেও দেখা গেছে সন্ধ্যার পর দর্শনার্থীদের ভিড়। কেউ বই হাতে নিয়ে দেখছেন কেউ বা কিনে ঘুরছেন। বিকেল থেকে রাত প্রায় দশটা পর্যন্ত এ ষ্টল থেকে ও ষ্টলে বই খুঁজে যেন তৃপ্তি মিটছে না।

সোমবার ছিল মেলার ষস্ট দিন। গণগ্রহন্থাগারের প্রধান ফটক দিয়ে প্রবেশ করেই ঠিক ডান পাশে শুভেচ্চা লাইব্রেরী। এ স্টলের  বিক্রেতা মৌসুমী দাস মেলার প্রথম থেকেই এখানে নতুন নতুন বই উপহার দিতে প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, দিন যত যাচ্ছে ততই বিক্রয়ের হার বাড়ছে। দর্শনার্থী আর বই প্রেমিদের আগমনও বাড়ছে। আলফা বুক হাউজের বিক্রেতা মনোজ কুমার দাস বলেন, গেল বছরের তুলনায় এবার ব্যবসা আসাকরি ভালোই হবে। মেলার প্রথমে বই বিক্রি কম হলেও এখন বেশ বেড়েছে। তিনি আশা করছেন আগামী সপ্তাহ থেকে মেলা আরও জমে উঠবে। মানুষের সমাগমের সাথে সাথে বইও বিক্রি বাড়বে। তাছাড়া আয়োজকরা সবার দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন।

মেলার প্রতিটি স্টলেই বই ক্রেতাদের দাঁড়িয়ে থেকে নতুন নতুন বই খুঁজতে দেখা গেছে। তাদের আশেপাশে ঘোরাঘুরি করছেন বিভিন্ন লেখক আর কবি। তাদের লেখা নতুন বই নিয়ে স্টলে স্টলে ঘুরে ঘুরে  তারা বই জমা দিচ্ছেন। আলফা বুক হাউজ, সততা লাইব্রেরী, খুলনা বুক ডিপো, মুসলিম লাইব্রেরী, বুক পয়েন্টসহ প্রায় ৮০টি স্টলের সামনেই দর্শনার্থী এবং বই ক্রেতাদের ভিড়। কথা হয় বই ক্রেতা নিলুফা ইয়াসমীন রানুর সাথে। তিনি বলেন, গত দু’দিন ধরে এখানে বই কিনতে আসছেন। তার পছন্দ বিদেশী লেখকের অনুবাদকৃত বই। তিনি দু’দিনে পাঁচটি বই সংগ্রহ করেছেন। তার মতে বই মেলায় যত সহজে মনের মত বই খুঁজে পাওয়া যায় অন্য সময়ে তা সম্ভব নয়। তাছাড়া ছোটদের গল্পের বইও তিনি দু’টি ক্রয় করেছেন।

গণগ্রহন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ হামিদুর রহমান বলেন, ৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রহন্থাগার দিবস উপলক্ষে র‌্যালি. আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চে সেমিনার, পুরস্কার ও সনদ  প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর জাতীয়  গ্রন্থাগার দিবস এর  প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্মার্ট  গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’। আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, জেলা  প্রশাসকের কার্যালয়, খুলনার, উপপরিচালক (উপসচিব), মোঃ ইউসুপ আলী। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে  গ্রন্থাগারের ভূমিকা ও করণীয়’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি আযম খান কর্মাস কলেজের, সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, খুলনার জেলা শিক্ষা অফিসার, মোঃ কামরুজ্জামান এবং খুলনার জেলা  প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। আলোচনা অনুষ্ঠান শেষে মহান বিজয় দিবস ২০২২ এবং জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে বিভাগীয় সরকারি গণ গ্রন্থাগার, খুলনা কর্তৃক আয়োজিত রচনা, বইপাঠ, আবৃত্তি ও চিত্রাংকন  প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন  প্রতিযোগীর মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরিশেষে দিবসটি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি এস এম হুসাইন বিল্লাহ।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুয়াডাঙ্গা সরকারি গুদামে গমের বদলে বালু-পাথর
Next Article নারী শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 15 minutes ago
বরিশাল

দশমিনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 17 minutes ago
খুলনা

ডুমুরিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 19 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

ডুমুরিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 19 minutes ago
খুলনা

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু অস্ত্র গোলাবারুদসহ গ্রেফতার

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?