By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনা ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী’র বিরুদ্ধে অর্থ গ্রহনের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী’র বিরুদ্ধে অর্থ গ্রহনের অভিযোগ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী’র বিরুদ্ধে অর্থ গ্রহনের অভিযোগ

Last updated: 2025/04/10 at 3:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : পানির লাইন সংযোগ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে নগদ ৮৩ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে খুলনা ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী চিন্ময় মহলদারের বিরুদ্ধে। তবে পানির লাইন না পাওয়ায় খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর ২৭ মার্চ ৬ জন ভুক্তভোগী প্রতিকারের দাবিতে এ লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ করেও এখনও পর্যন্ত কোন সমাধানে আসেনি। এর আগে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর পানির লাইন পাওয়ার জন্য আবেদন করা হয়।লিখিত অভিযোগে বলা হয়েছে, খুলনা মহানগরীর ১৮ নং ওয়ার্ডের নবীনগর এলাকার মুহাম্মদীয়া জামে মসজিদের পশ্চিম দিকে চৌরাস্তার মোড়ের উত্তর দিকের গলির রাস্তায় ভুক্তভোগীদের বসবাস। ২০২৪ সালের ২৩ এপ্রিল ভুক্তভোগী আঃ লতিফ চিশতির নিকট থেকে ১৩ হাজার, এস এম কামরুজ্জামান ১৪ হাজার, নজরুল ইসলাম ১৪ হাজার, আলম খান ১৪ হাজার, মো. তৈয়বুর রহমান ১৪ হাজার ও নূরজাহান বেগমের কাছ থেকে ১৪ হাজার টাকা গ্রহণ করেছে। মোট ৮৩ হাজার টাকা উপ সহকারী প্রকৌশলী চিন্ময় মহলদার গ্রহণ করেছেন। এ-সব টাকা দেওয়ার পরেও এখনও পর্যন্ত তারা কেউ পানির লাইন পাইনি। এসকল ভুক্তভোগীরা দ্রুত পানির সংযোগ পেতে সু-ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। এব্যাপারে ভুক্তভোগী আ. লতিফ চিশতি বলেন, ওয়াসার উপ সহকারী প্রকৌশলী চিন্ময় মহলদার ১৫ দিনের ভিতরে পানির লাইন দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু ৯ মাসের মধ্যে এখনও পর্যন্ত আমরা পানির লাইন পাইনি। তার বিরুদ্ধে আমরা ৬ জন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছি। আমাদের অতি জরুরি পানির লাইন প্রয়োজন। এস এম কামরুজ্জামান বলেন, পানির লাইন পাওয়ার জন্য আমরা আবেদন করেছি। আজ দেবে কাল দেবে এভাবে বলছে। কিন্তু এখনও পর্যন্ত পানির লাইন দেয়নি। অভিযোগ স্বীকার করে ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী চিন্ময় মহলদার এ প্রতিবেদককে বলেন, অনেক সময় লাইন বসানোর পর গ্রাহক টাকা জমা দিতে গড়িমসি করে, অনেককে খুঁজে পাওয়া যায় না। এ কারনে তিনি গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাক নিয়েছেন। তবে তার পরিমাণ ৮৩ হাজার নয়, ৬৯ হাজার টাকা। দীর্ঘ ৯মাস ধরে এ টাকা তার কাছে থাকলেও তিনি তা অফিসে জমা দেননি বলেও স্বীকার করেছেন। বিধিবহির্ভূতভাবে তিনি এ অর্থ গ্রহণ করেছেন। তবে আগামী ৮-১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহকরা পানির লাইন পাবে এবং তাদের কাছ থেকে গ্রহণকৃত টাকার অতিরিক্ত তাদের ফেরত দেওয়া হবে।
এবিষয়ে ওয়াসার সচিব প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, গ্রাহকদের কাছ থেকে ওয়াসার কোন কর্মকর্তা-কর্মচারীর নগদ টাকা গ্রহণের সুযোগ নেই। যদি কারও বিরুদ্ধে এ ধরণের অভিযোগ প্রমাণিত হয় তবে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 10, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের
Next Article কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 29 minutes ago
আন্তর্জাতিক

প্রতিরক্ষামন্ত্রী, সেনা ও আইআরজিসি প্রধানের মৃত্যু নিশ্চিত করল ইরান

By Online Desk 30 minutes ago
আন্তর্জাতিক

ইরান থেকে ছোড়া ৪৫টি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে বাহরাইন

By Staff Reporter 31 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 29 minutes ago
খুলনা

বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

ডুমুরিয়ায় সজিনা চাষে বাম্পার উৎপাদনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?