By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনা ওয়ারিয়র্স ও ভৈরব রাইডার্সের শুভ সূচনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা ওয়ারিয়র্স ও ভৈরব রাইডার্সের শুভ সূচনা
জেলার খবর

খুলনা ওয়ারিয়র্স ও ভৈরব রাইডার্সের শুভ সূচনা

Last updated: 2021/11/30 at 10:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE


ক্রীড়া প্রতিবেদক
আনন্দমুখর ও জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুলনা প্রেসক্লাবের আয়োজনে এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খুলনায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টিভি মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় খুলনা ওয়ারিয়র্স ৯ উইকেটের বিশাল ব্যবধানে খুলনা রয়েলসকে এবং দ্বিতীয় খেলায় ভৈরব রাইডার্স ৭ রানে হিমেল-তৈয়্যেবা যুব সংঘকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে।
সকালে প্রথম খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা রয়েলস্ নির্ধারিত ২০ ওভারে ৭৬ রান করেন। জবাবে খুলনা ওয়ারিয়র্স ১৩.৩ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। বিজয়ী দলের পক্ষে আজিজুর রহমান তন্ময় অপরাজিত ৩৬, নুর ইসলাম রকি অপরাজিত ২২ ও হাসান আহমেদ মোল্লা ১০ রান করেন। এছাড়া বিজয়ী দলের পক্ষে রফিক আলী ৩টি ও মাকসুদুর রহমান, আহমেদ মুসা রঞ্জু ও আজিজুর রহমান তন্ময় ১টি করে উইকেট পায়। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান তন্ময়।
এদিকে দুপুরে দিনের অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ভৈরব রাইডার্স ৮ উইকেটে ১০৮ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। দলের পক্ষে ফেরদৌস রহমান সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া এমএ হাসান ১৬, রফিউল ইসলাম টুটুল ১৫ ও এজাজ আলী ১৪ রান করেন। জবাবে হিমেল তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রানে সংগ্রহ করতে সক্ষম হয়।
বিজয়ী দলের পক্ষে রফিউল ইসলাম টুটুল ২০ রানে ২টি উইকেট দখল করেন। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন ভৈরব রাইডার্সের ফেরদৌস রহমান।
এর আগে সকাল ৯টায় রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক এসএম আশফাকুর রহমান রাজিব। সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ। উপস্থিত ছিলেন ভৈরব রাইডার্সের স্বত্তাধিকারী ও খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: তরিকুল ইসলাম, খুলনা ওয়ারিয়র্সের ম্যানেজার ও ক্লাবের নির্বাহী সদস্য মো: শাহ আলম, হিমেল তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদ স্বত্তাধিকারী আনোয়ারুল ইসলাম কাজল, খুলনা রয়েলস্ এর স্বত্তাধিকারী আলমগীর হান্নান, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ), সদস্য শেখ মো: সেলিম, আসাদুজ্জামান খান রিয়াজসহ খুলনা প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 30, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই : খুবি উপাচার্য
Next Article খুলনা স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যেগে বাঙালীর মূক্তিসংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 11 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 11 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?