By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা ও রাজশাহী ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করল ভারত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খুলনা ও রাজশাহী ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করল ভারত
জাতীয়

খুলনা ও রাজশাহী ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করল ভারত

Last updated: 2025/12/18 at 2:28 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের রাজশাহী ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র (আইভ্যাক) একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সারাদিন এই দুই কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে আইভ্যাক কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব আবেদনকারী বৃহস্পতিবারের জন্য ভিসা আবেদনের সময়সূচি (স্লট) বুক করেছিলেন, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করা হবে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) হঠাৎ করেই দুপুর ২টা থেকে ঢাকার ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে নির্ধারিত সময় অনুযায়ী ঢাকার ভিসা কেন্দ্র আবারও চালু হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই রাজশাহী ও খুলনার ভিসা কেন্দ্র পুরো দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা এলো।
আইভ্যাকের পক্ষ থেকে ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতি’ বলতে সুনির্দিষ্টভাবে কী বোঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে একই দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে তলব করে।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ থেকে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতা হাসনাত আবদুল্লার সাম্প্রতিক ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষিতেই এই তলব।
সম্প্রতি এক বক্তব্যে হাসনাত আবদুল্লাহ উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য—যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত- ভারতের মানচিত্র থেকে আলাদা করার আহ্বান জানান এবং সেখানে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার কথাও বলেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার।

জন্মভূমি ডেস্ক December 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
Next Article নির্বাচনি কার্যালয়ের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির
আরো পড়ুন
সাতক্ষীরা

ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে

By Correspondent 12 minutes ago
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?