By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনা কৃষি অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে ১৮৭৬ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা কৃষি অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে ১৮৭৬ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশী
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা কৃষি অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে ১৮৭৬ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশী

Last updated: 2023/03/30 at 12:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জিকেবিএসপি’র  উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার, উৎপাদন ৩২৯৭৮ মেট্রিকটন

হারুন-অর-রশীদ :খুলনা কৃষি অঞ্চলে সরিষার বাম্পার ফলনে কৃষকের স্বপ্ন পূরণ হয়েছে। সরকারে দেয়া প্রণোদনা কাজে লাগিয়ে কৃষক অগ্রহী হয়ে আবাদ করেছেন। সরিষার বীজে ৪০-৪৪ শতাংশ তেল থাকে। আগামী ৩ বছরের মধ্যে তেল জাতীয় শস্য উৎপাদন ৪০ শতাংশ বৃদ্দির লক্ষ্যে সরকার কাজ করছেন। এই অঞ্চলে জমি আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৪৩৭০ হেক্টর। আবাদ করা হয়েছে ২৬২৪৬ হেক্টর। বেশী আবাদ করা হয়েছে ১৮৭৬ হেক্টর বেশী। ইতো মধ্যে শতভাগ কর্তন শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বাম্পার হয়েছে। সরকার চাষিদের প্রণোদনা দেয়ায় পতিত জমিতেও আবাদ করা হয়েছে। মৃত্তিকা সম্পাদ উন্নয়ন ইনস্টিটিউট’র জিকেবিএসপি প্রকল্প থেকে সাতক্ষীরার দেবহাটা, খুলনার ডুমুরিয়ার চুকনগর ও গোপালগঞ্জের মোকসেদপুর এলাকায় একবিঘা করে ২০টি প্লটে ২০ বিঘা জমিতে সরিষার চাষ করা হয়েছে। এই প্রকল্প থেকে কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার দেয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, ২০২২-২৩ বছরে খুলনা জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৭০ হেক্টর। আবাদ করা হয়েছে ১৬৬৫ হেক্টর জমি। উৎপাদন হয়েছে ১৮৯০ মেট্রিকটন। প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে ১.১৪ মেট্রিকটন। বাগেরহাট জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১২০০ হেক্টর।  আবাদ করা হয়েছে ১৩৩৬ হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা হয়েছে ১৫৫০ মেট্রিকটন। প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে ১.২৪ মেট্রিকটন। সাতক্ষীরা জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩০০০ হেক্টর। আবাদ করা হয়েছে ১৪০৩০ হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা হয়েছে ১৮০৪০ মেট্রিকটন। প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে ১.৩০ মেট্রিকটন এবং নড়াইল জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৯২০০ হেক্টর। আবাদ করা হয়েছে ৯২১৫ হেক্টর জমি। উৎপাদন হয়েছে ১১৪৯৪ মেট্রিকটন। প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে ১.২৫ মেট্রিকটন।

গত বছর খুলনা কৃষি অঞ্চলের ৪ জেলার মধ্যে খুলনা জেলায় আবাদকরা হয়েছিল ৮০৫ হেক্টর। উৎপাদন হয়েছে ৯৬০ মেট্রিকটন। বাগেরহাট জেলায় আবাদ করা হয়েছে  ১০৫৭ হেক্টর। উৎপাদন হয়েছিল ১২৬৯ ১৫৬০ মেট্রিকটন। সাতক্ষীরা জেলায় আবাদ করা হয়েছিল ১২১০৫ হেক্টর। উৎপাদন হয়েছে  ১৬,১০০ মেট্রিকটন এবং নড়াইল জেলায় আবাদ করা হয়েছে ৭০৮০ হেক্টর জমি। উৎপাদন হয়েছে ৮১৪২ মেট্রিকটন। কৃষকদের প্রণোদনা হিসেবে সার ও সরিষার বীজ দেয়া হয়েছে।

এবছর অধিক ফলনশীল বারি-১৪, বারি-৯, বিনা ৯-১০,সরিষা- ১৫, সোনালী সরিষা (এসএস) স্থানীয় টরি-৭ জাতের সরিষা আবাদ করেছেন কৃষক। শীতের রিক্ততায় হলুদ রং লেগেছে। প্রাণের সস্পন্দন নিয়ে আসে সরিষার ফুল। অনেকে হলুদের রাজ্যে হারিয়ে যাচ্ছে প্রকৃতির মাঝে। প্রকৃতি সেজেছে নানান রংয়ে। ফুলের সৌন্দর্যে মুগ্ধ করছে সরিষার ক্ষেত। অনেক ক্ষেতে মধু সংগ্রহ করার জন্য বাক্স দেয়া হয়েছে। এতে দু’দিক থেকে অর্থনীতি ভাবে লাভবান হওয়া যায়।

গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট -সাতক্ষীরা-পিরোজপুর জিকেবিএসপি প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ^াস বলেন, সরিষা চাষ করে কৃষক লাভবান হচ্ছেন। ভালো দামে বিক্রি করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও বিক্রি করছেন। কৃষক অর্থনৈতিক ভাবে ঘুরে দাড়িয়েছেন। প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোন জমি পতিত রাখা যাবেনা। সে মোতাবেক কৃষকদের ফসল ফলাতে উৎসাহ প্রদান করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। লক্ষ্যমাত্র পূরণ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর আবাদ ও উৎপাদন বেশী হয়েছে। কৃষকদের প্রণোদনা দেয়া হয়েছে। কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে তদারকি করছেন। সুষম সার ব্যবহার করা। মাঠ পর্যায়ে সঠিক তদারকি এবং পরামর্শ দেয়া হয়েছে। কোন জমি পতিত না রাখার জন্য কৃষকদরে অনুরোধ জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮
Next Article রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সংবাদ সম্মেলনে দাবি : দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করতে হবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?