
বিজ্ঞপ্তি : খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য সমরেশ সাহার মাতা কমলা বালা সাহা (৯৫) বার্ধক্যজনিত কারণে গত রোববার পরলোকগমন করেন। তার মৃত্যুতে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক গভীর শোক প্রকাশ করে তার স্বর্গীয় আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। অন্যান্য বিবৃতিদাতারা হলেন চেম্বারের উর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, মোঃ মোস্তফা জেসান ভুট্টো, গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, শেখ মোঃ গাউসুল আজম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান (জবা), ঠাকুর মোঃ শাহ্ আলম, মোঃ মোশাররফ হোসেন, মোঃ আবুল হাসান, মোঃ ইসলাম খান, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান, নিজারুল আলম জুয়েল, দীপক কুমার দাস, মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, তিলক কুমার গোস্বামী, মোঃ সোহাগ দেওয়ান ও খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।