By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা জেলার ৭০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা জেলার ৭০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলার ৭০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার

Last updated: 2024/02/20 at 2:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ভাষা আন্দোলনের ৭২ বছর

কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরী

শেখ আব্দুল হামিদ : ভাষা আন্দোলনের ৭২ বছর পার হতে গেলেও খুলনা জেলার প্রায় ৭০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। অথচ ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। জেলায় মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ১৫৯টি। এ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৭শ’ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে পারে না। তাদের মধ্যে অনেকের  ইচ্ছা থাকলেও শহীদ মিনার না থাকায় দিনটি ছুটি হিসেবেই কাটিয়ে দেয়। এ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও একই ভাবে ছুটিতে অন্য কোথাও চলে যান বেড়াতে।

Contents
ভাষা আন্দোলনের ৭২ বছরকলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরী

খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে, বিভিন্ন সমস্যার কারণে খুলনা জেলার প্রায় ৬০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। যে কারণে তারা দিবসটি পালন করতে পারে না। বহু শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার করার মত জায়গা নেই। তাছাড়া উপজেলা পর্যায় থেকে তেমন কোন পদক্ষেপও নেয়া হয় না।

জেলার বহু শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কলা গাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে সেখানে ফুল দিতে দেখা যায়। কেউ বা রাস্তার পাশে ছোট করে শহীদ মিনার তৈরী করে ভোরের শিশির নগ্ন পায়ে মাড়িয়ে সেখানে ফুল হাতে ছুটে যায়। হাজারও ইচ্ছা থাকলেও তারা শহীদ মিনার না পেয়ে বসন্তের কুয়াশা ভেজা ভোরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভুল করে না।

খুলনার তেরখাদা উপজেলায় ১০২টি প্রাথমিক বিদ্যালয়, ১৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা, ৯টি কলেজের মধ্যে মাত্র ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। কোন মাদ্রাসায় শহীদ মিনার নেই। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা শহীদ মিনার কি তা আজও জানেনা। তারা মনে করে ২১শে ফেব্রুয়ারি একটি ছুটির দিন।

বটিয়াঘাটা উপজেলায় ১১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে ৯৫টি প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। এ সব বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ দিবস পালন করে না। তারা দিবসটিতে ছুটি কাটায় বিভিন্ন খেলাধুলার মাধ্যমে। বটিয়াঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর কবির বলেন, ৯৫টি স্কুলে শহীদ মিনার না থাকলেও সেসব স্কুলের শিক্ষার্থীরা কলা গাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে ফুল দেয়। শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা করে থাকেন।

খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম বলেন, জেলায় মোট ১,১৫৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ৭০ শতাংশ  স্কুলে শহীদ মিনার নেই। প্রতিটি উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে দিবসটি যথাযথ ভাবে পালনের জন্য। তবে শিক্ষা দপ্তর থেকে শহীদ মিনার তৈরীর জন্য কোন বরাদ্দ দেয়া হয় না। যে স্কুল গুলোতে শহীদ মিনার আছে, তারা নিজেদের উদ্যোগে তৈরী করে নিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মেডিকেলের মধ্যে ১ম যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ
Next Article ন্যূনতম টাকায় রোহিঙ্গারা হয়ে যাচ্ছে বাংলাদেশি নাগরিক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 4 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?