By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Last updated: 2026/02/15 at 2:08 PM
জন্মভূমি ডেস্ক 2 hours ago
Share
SHARE

তথ্যবিবরণী : খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের সভা আজ রবিবার সকালে জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও নিবিঘেœ সম্পন্ন করার জন্য নির্বাচনে নিয়োজিত সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো: খায়রুল আনাম জানান, জাতীয় সংসদ নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সকলের সমন্বয়ে সুসম্পন্ন করা হয়েছে। তিনি রপ্তানিযোগ্য চিংড়ি মাছে জেলি পুশ ইনের বিরুদ্ধে মৎস্য বিভাগকে সহযোগিতা করা হবে মর্মে জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক কৃষিবিদ মো: নজরুল ইসলাম জানান, খুলনা জেলায় আমন মৌসুমে ৯৫ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে। ইরি চাষে এ জেলায় ৯২ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তিনি জানান, কৃষিতে ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমানে সার মজুদ রয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান সভায় জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী জাল উদ্ধার কার্যক্রমে এ পর্যন্ত ১২৬টি অভিযান ও ৩০টি মোবাইলকোর্ট পরিচালনা করে ৩৬৬টি জাল ধ্বংস ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। রপ্তানিযোগ্য চিংড়ি মাছে জেলি পুশ ইনের বিরুদ্ধে ১৮টি অভিযান ও দুইটি মোবাইলকোর্ট পরিচালনা করে সাড়ে ৩৮ কেজি পুশ বিনষ্ট এবং সাড়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সভায় জানান, আসন্ন রমজান মাসে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইলকোর্ট পরিচালনা করা হবে। সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসন্ন রমজানে যাকাতের একটি অংশ ফাউন্ডেশনের যাকাতবোর্ডে প্রদানের অনুরোধ করেন, যা আয়কর মুক্ত। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সিভিল সার্জন ডা. মোছা: মাহফুজা খাতুন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জন্মভূমি ডেস্ক February 15, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই
Next Article খোকসায় লক্ষ্যমাত্রা থেকে বেশি পেঁয়াজের আবাদ
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

By Staff Reporter 41 seconds ago
জাতীয়

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
জাতীয়

তারেক রহমানের শপথে আমন্ত্রণ পেলেন ১৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

ডুমুরিয়ায় কৃষকরা রঙিন বাঁধাকপি- ফুলকপি চাষে সাফল্য

By Correspondent 1 hour ago
খুলনামহানগর

সুন্দরবনকে রক্ষা করতে হলে “ডোন্ট ডিস্টার্ব সুন্দরবন” নীতি গ্রহণ করতে হবে। 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago
খুলনা

খুলনায় সুন্দরবন দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?