By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আগামী ২ এপ্রিল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আগামী ২ এপ্রিল
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আগামী ২ এপ্রিল

Last updated: 2021/03/04 at 12:11 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ আগামী ২ এপ্রিল খুলনা জেলা স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত হবে। খুলনা জেলা ক্রীড়া সংস্থার এই নির্বাচনের তফসিল ২ মার্চ ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা ৬ মার্চ দুপুর ১২টায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা সংশোধনের জন্য আপত্তি ও আবেদন গ্রহণ ৮ মার্চ সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। খসড়া ভোটার তালিকার আপত্তির বিষয়ে শুনানী ও নিষ্পত্তি ১০ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এডিসি (শিক্ষা ও আইসিটি) এর অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা ১১ মার্চ বিকাল চারটায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মনোনয়নপত্র ১৪ মার্চ সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত এডিসি (শিক্ষা ও আইসিটি) এর অফিস কক্ষ থেকে বিতরণ করা হবে। প্রতিটি মনোনয়ন পত্রের মূল্য এক হাজার টাকা।

মনোনয়ন পত্র ১৬ মার্চ দুপুর ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর অফিস কক্ষে দাখিল করা যাবে। মনোনয়ন পত্র বাছাই ১৮ মার্চ বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে। খসড়া প্রার্থী তালিকা ২০ মার্চ দুপুর ১২টায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র ২২ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা ২৩ মার্চ বিকাল চারটায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ভোট গণনা ও বেসরকারি ফলাফল ২ এপ্রিল ভোট গ্রহণের পরে খুলনা জেলা স্টেডিয়াম ভবনে প্রকাশ করা হবে।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের চার জন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন অতিরিক্ত সাধারণ সম্পাদক, দুইজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, ১৩ জন নির্বাহী সদস্য, দুই জন নির্বাহী সদস্য (উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকগণের জন্য সংরক্ষিত) এবং দুইজন নির্বাহী সদস্য (মহিলা সংরক্ষিত) পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ এর নির্বাচন কমিশনার মো: সাদিকুর রহমান খান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সকল তথ্য জানানো হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 4, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্কুল-কলেজ খোলার আশায় রিকশাচালকরা
Next Article ফুলতলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট : কৃষি ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?