খুলনা (২ এপ্রিল)
খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন হুরে জান্নাত।
আজ বৃহস্পতিবার পূর্বাহ্ণে তাকে দায়িত্বভার হস্তান্তর করেছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার। এসময়ে নতুন জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
হুরে জান্নাত বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা। এ পদে যোগদানের পূর্বে তিনি মাধ্যমিক ও শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ জেলা দিনাজপুর।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত