
বিজ্ঞপ্তি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (৭ জুলাই) ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে এবং ৩ জুলাই (সোমবার) সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর খন্দকার মোশাররফ হোসেন ব্রেন টিউমার শনাক্ত হয়েছে। বিএনপির প্রবীন নেতা খন্দকার মোশাররফ হোসেন ও রফিকুল ইসলাম মিয়ার আশু রোগ মুক্তি কামনা করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ। নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে ২৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি কে এম বেলাল হোসেন স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।