By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

Last updated: 2025/02/23 at 4:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তথ্যবিবরণী : খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার-২০২৪ এর সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে খুলনা বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এবছর খুলনা বিভাগের পাঁচজনকে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে যশোর সদরের মোছা: চম্পা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী যশোর কেশবপুরের টুম্পা সাহা, সফল জননী ক্যাটাগরিতে সাতক্ষীরা সদরের মমতাজ খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ঝিনাইদহ সদরে রওশন আরা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরিতে মাগুরা সদরের ডালিফা ইয়াসমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রত্যেক নারীই অদম্য এবং সম্মাননা পাওয়ার যোগ্য। নারীদের দমিয়ে রাখা যাবে না। সকল জায়গায় নারীদের এগিয়ে নিয়ে যেতে হবে। দেশে নারী সমাজকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে অদম্য নারী সম্মাননার আয়োজন। নারীরা পরিশ্রম ও সংগ্রামের মধ্যদিয়ে সম্মাননা পাওয়ার অবস্থানে পৌঁছায়, তা দেখার জন্য পুরুষদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কারণ পুরুষের অনুপ্রেরণা ছাড়া নারী সামনে এগিয়ে যেতে পারে না। তিনি নারী বান্ধব সমাজ গড়তে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম উল্লেখ করেন। তিনি বলেন, সমাজে নারী-পুরুষ সকলের মানসিকতা পরিবর্তনে সামাজিক আচরণ পরিবর্তন ত্বরান্বিত করতে একটি প্রকল্পের অধীনে কার্যক্রম চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাঈমা হোসেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ, পুলিশের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ বেলায়েত হোসেন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মনির হোসেন। এতে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম। অনুষ্ঠানে বিচারক শেখ দিদারুল আলম ও শ্রেষ্ঠ অদম্য নারী টুম্মা সাহা বক্তৃতা রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রেষ্ঠ অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এছাড়া পাঁচ জন রানার আপ অদম্য নারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা
Next Article পাইকগাছা ইউনিভার্স্যাল এডাস স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 3 hours ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 3 hours ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

খামেনি ও পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে ইরানে যৌথ হামলা

By Online Desk 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?