By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা বিভাগে করোনায় একদিনে ২৭ জনের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খুলনা বিভাগে করোনায় একদিনে ২৭ জনের মৃত্যু
জাতীয়

খুলনা বিভাগে করোনায় একদিনে ২৭ জনের মৃত্যু

Last updated: 2021/06/30 at 2:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১ হাজার ২৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৯ জুন) খুলনা বিভাগে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও খুলনায় সাতজন, যশোরে তিনজন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহে দুজন, সাতক্ষীরায় দুজন ও চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৬ হাজার ২৭৫ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭০ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৪০১ জন।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। খুলনা জেলা ও মহানগরীতে ৮৮৭টি নমুনা পরীক্ষা করে ৩৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা মোট নমুনা পরীক্ষার ৪২ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছে ৩৭৭ জনের। এ পর্যন্ত জেলায় ১৫ হাজার ৬৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ২৫৭ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৮২ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৯০ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৫৫ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৮৩ জনের এবং মারা গেছেন ৭০ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৮১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৬৮ জনের। মোট মারা গেছেন ১৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭০ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৭২ জনের। মোট মারা গেছেন ৪৪ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬১ জন। মোট মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৭ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৪৫ জনের। মোট মারা গেছেন ৯০ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪ জন।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৭৫ জনের। মোট মারা গেছেন ২১১ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৫২৩ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩১৯ জনের। মোট মারা গেছেন ৮৯ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৩ জন।

মেহেরপুরে নতুন করে  ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ করোনা হাজার ৮১৪ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২১৪ জন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 30, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্ব ইস্কন সম্প্রদায়ের এক নক্ষত্রের পতন!
Next Article করোনায় খুলনায় ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 5 hours ago
জাতীয়

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

By Tanvir 5 hours ago
জাতীয়

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?