By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা বিভাগে যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটা ও ধান মাড়াই কার্যক্রম ধুমধাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > খুলনা বিভাগে যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটা ও ধান মাড়াই কার্যক্রম ধুমধাম
সাতক্ষীরা

খুলনা বিভাগে যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটা ও ধান মাড়াই কার্যক্রম ধুমধাম

Last updated: 2025/04/25 at 1:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম শ্যামনগর : ‍খুলনাঞ্চলে কৃষিতে লেগেছে আধুনিক ছোয়া। এ অঞ্চলের কৃষকরা লাঙ্গলের পরিবর্তে এখন নানা প্রকার কৃষি যন্ত্র দিয়ে জমি চাষ, ফসল মাড়াই করছেন। এতে কৃষকের শ্রম মজুরী কম লাগছে এবং সময় বেছে যাচ্ছে। দুর্যোগ আসার আগেই কৃষক চাষাবাদ ও ফসল মাড়াই করে ঘরে তুলে পূরণ করছেন সোনালী স্বপ্ন। সরকার ৫০শতাংশ ভর্তুকিতে এই কৃষি যন্ত্র কৃষকের মাঝে সরবরাহ করছে। কৃষক নিজের চাহিদা পূরণ করে অন্যের জমি চাষ ও ফসল করে হাজার হাজার টাকা উপার্জন করছেন। এতে যন্ত্রের চাকার পাশাপাশি নিজের ভাগ্যের চাকা ঘুরছে। সূত্র জানিয়েছেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলা নিয়ে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চল। এই জেলায় সরকার ৪৪৬৯টি কৃষি যন্ত্র বিতরণ করছে। এর মধ্যে রয়েছে কম্বাইন হার্ভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার, ট্রাক্টর ও পাওয়ার থ্রেসার। বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে খুলনা জেলায় ৩৬২টি, বাগেরহাট জেলায় ১০৩৪টি, সাতক্ষীরায় ২৯২১টি এবং নড়াইলে ১৫২টি। সূত্র আরো জানান, কম্বাইন হার্ভেস্টার একটি আধুনিক কৃষিযন্ত্র যার সাহায্যে ফসল তোলার পাশাপাশি শস্য পরিস্কারের কাজ সহজে করা যায়। এই যন্ত্র দিয়ে ধান, সরিষা, সয়াবিন ও গম পরিস্কার করা হয়। কৃষকের শ্রম খরচ কম হয়। কম সময়ে ফসল তোলা হয়। রিপার হচ্ছে ধান ও গম কাটার সব চেয়ে সাশ্রয় ও কার্যকরী আধুনিক মেশিন। সরকার ভর্তুকিতে ধান ও গম কাটার এই মেশিন কৃষকের মাঝে বিতরণ করেছেন। ফলে শ্রমিক সংকট থেকে কৃষক বাঁচবে। কাঁদা মাটিতেও ধান কাটা ও সহজে ব্যবহার করা যায়। রাইস ট্রান্সপ্লান্টার একটি বিশেষায়িত মেশিন। যা দিয়ে ধানের চারা জমিতে রোপন করা যায়। কৃষি নির্ভর দেশে আধুনিক পদ্ধতি চারা রোপণ করা যায়। পাওয়ার টিলার জমি চাষ করা ও বীজ বপন করা যায় সহজে। এতে ফলন ভালো হয়। ট্রাক্টর এই বাহন কৃষি কাজের সার্বাধিক ব্যবহৃত হয়। ডিজিটাল লাঙ্গলখ্যাত একটি আধুনিক কৃষিযন্ত্রপাতি। অল্প সময়ের মধ্যে অনেক জমি চাষ করা হয়। পাওয়ার থ্রেসার এক প্রকার ধান মাড়াই মেশিন। আধুনিক প্রযুক্তির ছোয়ায় ধান দ্রুত মাড়াই করা যায়। এই কৃষিযন্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ বলেন, এখন কৃষিতে আধুনিক ছোঁয়া লেগেছে। কৃষক কৃষিযন্ত্র দিয়ে দ্রুত সময়ের মধ্যে জমি চাষ করা, ধান টাকা ও মাড়াইয়ের কাজ করছেন। ফলে দুর্যোগ আসার আগেই কৃষক তার স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে পারেন। এতে কৃষক শ্রমিক সংকট থেকে মুক্তি পায় ও অনেক টাকা সাশ্রায় হয়। এই কৃষিযন্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিগঞ্জে ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা
Next Article পাটকেলঘাটা ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 seconds ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 56 minutes ago
মেহেরপুর

গাংনীতে দুস্থদের বরাদ্দের চাল দাবি করায় জামায়াত নেতার উপর হামলা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?