By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ

Last updated: 2024/12/05 at 12:28 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE
খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ঘের ঘটনা ঘটেছে। এসময় শ্রমিকরা ধারালো অস্ত্র, পিস্তল এবং লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করলে বিশ্ববিদ্যালয়ের দশ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। একজনের অবস্থা খুবই খারাপ।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। এ সময়ে শ্রমিক এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করে। তবে পরবর্তীতে সেনা, নৌ ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী এবং শিক্ষার্থীদের সাথে কথা বলা জানা যায় ঘটনার সূত্রপাত ঘটে খুবির এক শিক্ষার্থী গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের এক বাসে আসার সময় হেলপারকর্তৃক মারধরের শিকার হলে।
ভুক্তভোগী শিক্ষার্থী ইংরেজি ২৩ ব্যাচের ইসলাম মোড়ল জানান, আজকে বিকাল ৫ টায় গোপালগঞ্জে থেকে আসার সময় আমি ১৫০ টাকা দিয়ে টিকিট কিনি রাজীব পরিবহনে। আমার শরীর জ্বর থাকায় কথা ছিলো আমাকে সিট দিবে। কিন্তু বাসে উঠে দেখি সিট নেই। সুপারভাইজার আমাকে পরের স্টেশনে সিট দেয়ার কথা বলে। কিন্তুু তখনও সিট ফাঁকা হয়নি এবং সুপারভাইজার নেমে যাই। পরবর্তীতে বাসের হেলপারকে বললে তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেন এবং বলেন সিট হবেনা দাঁড়িয়েই যেতে হবে।
তবে সমস্যা তৈরি হয় যখন তারা আমাকে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী জিরোপয়েন্টে না নামিয়ে সোনাডাঙ্গা নিয়ে আসে। এসময় তারা আমার ফোন নিয়ে নেয়। এখানে আনার পর বাসের মধ্যে তারা কয়েকজন আমাকে এলোপাতাড়ি মারতে থাকে এবং জামা খুলে নেয়। পরবর্তীতে আমার সিনিয়র এবং ব্যাচমেটরা সেখানে আসলে কথা-কাটাকাটির জের ধরে পরিবহন শ্রমিকরা ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে তাদেরকেও মারধর করেন।
জানা যায় শ্রমিকদের মারধরে ওমর ফারুক, অরুপ বসু, ইসলাম মোড়ল, জিসান আহমেদ, আসাদ, শাহরিয়ার পারভেজ, শাশ্বত বিশ্বাস, মাহিনসহ অনেক শিক্ষার্থী আহত হন। এর ভিতর মো: হৃদয় যার অবস্থা খুব খারাপ। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।
এ সংবাদ ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় জড়ো হন এবং সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও শিক্ষক লাঞ্ছনার বিচার দাবি করেন। এক পর্যায়ে তারা শ্রমিকদের ধাওয়া দেন। দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনীসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শ্রমিকরা জানিয়েছেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।
সোনাডাঙ্গা থানা পুলিশের ওসি (তদন্ত) হাওলাদার সানওয়ার মাসুম বিষয়টি নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘যৌথ বাহিনীসহ আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। এখানে অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
পরে সোনাডাঙ্গা থানায় পুলিশ, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ আর্মি ও নৌবাহিনীর সদস্যদের উপস্থিতিতে শিক্ষার্থীরা সকাল দশটার মধ্যে দোষীদের গ্রেফতার করা, অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রধারীদের আটক করা সহ যেসকল পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সাথে অসহযোগিতামূলক আচরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আল্টিমেটাম দেন।
সিনিয়র করেস্পন্ডেন্ট December 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পিরােজপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৪
Next Article শ্যামনগর চাকুরী না করে মনোতোষ সবজি চাষে স্বাবলম্বী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 23 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 25 minutes ago
জাতীয়

ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত-এনসিপি জোটের

By Nayon Islam 27 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 23 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 25 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
 

Loading Comments...
 

    Welcome Back!

    Sign in to your account

    Lost your password?