By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা বিশ্ববিদ্যালয় উৎকর্ষের পথে যাত্রা শুরু করেছে : উপাচার্য
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা বিশ্ববিদ্যালয় উৎকর্ষের পথে যাত্রা শুরু করেছে : উপাচার্য
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা বিশ্ববিদ্যালয় উৎকর্ষের পথে যাত্রা শুরু করেছে : উপাচার্য

Last updated: 2023/11/13 at 12:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ল্যাবরেটরি ম্যানেজমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ আজ ১২ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় উৎকর্ষের পথে যাত্রা শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের অবদান অনেক। যার ফলে বিশ্ববিদ্যালয় আজ অনন্য এক অবস্থানে এসে পৌঁছেছে। এজন্য আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এখন উৎকৃষ্ট মানের গবেষণা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণামুখী হয়েছে। এ বছর প্রকাশিত গবেষণা নিবন্ধ ৪০০ ছাড়িয়েছে, আমরা এখন ১ হাজারে পৌঁছাতে চাই।

উপাচার্য বলেন, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে মানুষ সঠিক দিক বেছে নিতে পারে। এই ধরনের প্রশিক্ষণ থেকে ল্যাব ম্যানেজমেন্টের ত্রুটি দূরসহ এ সম্পর্কিত নানা তথ্য জানতে পারবেন। তিনি বলেন, গবেষকদের সহায়ক হিসেবে আপনারা কাজ করেন। এজন্য ল্যাব ম্যানেজমেন্ট তথা যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের দায়িত্বও আপনাদের।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ল্যাবরেটরিসহ অন্যান্য ল্যাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ল্যাবকে আইএসও সার্টিফাইড করা। যাতে এই ল্যাব থেকে যে গবেষণাগুলো সম্পন্ন হবে তা যেন আন্তর্জাতিক মানসম্পন্ন হয়। তিনি ল্যাব সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. ইফতেখার শামস্। আরও বক্তব্য রাখেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী। এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দসহ অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেনাপোল বন্দর নিরাপত্তা পিমা’র ইনচার্জ অনিয়মের অভিযোগে বরখাস্ত
Next Article বন্ধ মিল চালু করার আহ্বান নগর যুবসংহতির
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?