By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: দক্ষ জনশক্তি রূপান্তরে বিশেষ ভূমিকা রাখছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: দক্ষ জনশক্তি রূপান্তরে বিশেষ ভূমিকা রাখছে
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: দক্ষ জনশক্তি রূপান্তরে বিশেষ ভূমিকা রাখছে

Last updated: 2023/05/18 at 1:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

খানজাহান আলী থানা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কারিগরি ও কর্মমুখি শিক্ষায় দক্ষ ও প্রশিক্ষিত করতে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া অসহায় দারিদ্র অদক্ষ বেকার তরুণ-তরুণীদের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তিতে রূুপান্তর করতে বিশেষ ভূমিকা রাখছে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিষ্ঠানটি বেকারত্ব দূর করে কর্মমুখি ও স্বাবলম্বি করে দেশ-বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দেশ-বিদেশে জনশক্তি রপ্তানির লক্ষে সম্পূর্ণ ফ্রি এবং উপবৃত্তি ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি কম্পিউটার অপারেশন, ব্লক বাটিক এন্ড স্কিন প্রিন্টিং কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজম্যান্ট, টেলারিং এন্ড ড্রেসমেকিং, সুইং মেশিন অপারেশন, আইটি সাপোর্ট সার্ভিস, গ্রাফিক্রা ডিজাইন, হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম(হাউজকিপিং) মটর ড্রাইভিং, অটোমেকানিক্রাসহ আধুনিক ও যুগোপযোগী ২মাস, ৩ মাস, ৪ মাসসহ বিভিন্ন মেয়াদী ভোকেশনাল কোর্সের মাধ্যমে দক্ষ করে তুলছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে এবং বহির বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করে আত্মনিয়োগ করেছে বহু প্রশিক্ষণার্থী। কারিগরি শিক্ষা নিলে, বিশ্ব জুড়ে কর্মমিলে এই নীতি ধারণ করে খুলনা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে আড়ংঘাটা থানাধিন কুয়েট সিটি বাইপাস সড়কের তেলিগাতীতে ২০০৭ সালে প্রায় দুই একর জমির উপর প্রতিষ্ঠিত হয় খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। তথ্যনুসন্ধানে জানাগেছে, শুরুতে এসএসসি ভকেশনাল(বালিকা) এবং কম্পিউটার কোর্স চালু করা হয়। পরবর্তিতে বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রতি গুরুতারোপ করায় দেশের অদক্ষ বেকার তরুণ-তরুনীদের দক্ষ ও প্রশিক্ষিত করে জনশক্তিতে রুপান্তরে সরকারি খরচে উপবৃত্তির মাধ্যমে বিএমইটি কর্তৃক আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কোর্স চালু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ‘‘দেশ বিদেশ প্রকল্পের আওতায় ড্রাইভিং উইথ অটোমেকানিক্রা প্রশিক্ষণ কোস, সেইফ প্রকল্পের আওতায় সেলাই মেশিন অপারেশন, আইটি সার্পোট, গ্রাফিক্রা ডিজাইন, হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, হাউজকিপিং, মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স কোর্স, এছাড়াও কম্পিউটার অপারেশন, ব্লক বাটিক এন্ড স্কিন প্রিন্টিং, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট, টেইলারিং এন্ড ড্রেসমেকিং কোর্স চালু রয়েছে।’’ প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলামের দক্ষ নেতৃত্বে আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম এবং সুদক্ষ প্রশিক্ষক দ্বারা এ সকল কোর্সসমুহ পরিচালিত হয়ে আসছে। এর মধ্যে হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম(হাউজকিপিং) এবং মটর ড্রাইভিং কোর্সে ছেলে এবং মেয়ে উভয়ই ভর্তির সুযোগ রযেছে আর অন্য সকল কোর্সে শুধুমাত্র মেয়েদের প্রশিক্ষণের সুযোগ রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা
Next Article ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 6 hours ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 6 hours ago
খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?